• রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সঠিক পরিকল্পনায় ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় নতুন বাংলাদেশ অশুভ দৃষ্টিভঙ্গি সত্যকে কখনো পরাজিত করতে পারে না রায়পুরে নৃশংস হত্যাকাণ্ড: হোমনায় পাশাপাশি চার কবরে ঘুমালো নিঃশেষ হওয়া পরিবারটি জাতীয় যাকাত সংগ্রহে শীর্ষে ডিসি ফরিদা খানম ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ

টাংগাইলে ১৫০ পিস ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাব-১২

নিজস্ব সংবাদ দাতা / ১৭৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৮ জুন, ২০২০

৮ জুন ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, শেখ মাজহারুল ইসলাম সোহান,,টাংগাইলঃ

টাঙ্গাইল গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ কর্তৃক ১৫০ পিস ইয়াবা সহ ০১ জন আসামী গ্রেফতার হয়েছে।

০৭/০৬/২০২০ তারিখ ইং সকাল ৬ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর কোম্পানী কমান্ডার মেজর, আবু নাঈম মোঃ তালাত এর নেতৃত্বে একটি আভিযানিক দল টাঙ্গাইল জেলার সদর থানাধীন নগর জালফৈই, ঢাকা রোড মজিবর ব্যাটারী এন্ড অটো ইলেকট্রিক ওয়ার্কশপ এর পাশে অভিযান পরিচালনা করে এক মাদক ব্যবসায়ী কে আটক করে।

আটক কৃত আসামী মোঃ রাকিব খাঁন (২৫)টাংগাইল সদর উপজেলার খুদিরামপুর ইউনিয়নের মৃতসিদ্দিক খাঁন এর ছেলে।

জানা যায়,১৫০ পিস ইয়াবা, ০১টি মোবাইল ফোন এবং ০১টি সিম কার্ড সহ গ্রেফতার করেন। সাক্ষীদের সম্মুখে ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদ করলে দীর্ঘদিন যাবৎ মাদক দ্রব্য ইয়াবা অবৈধভাবে সংগ্রহ পূর্বক টাঙ্গাইল জেলার সদর থানার বিভিন্ন এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করে বলে জানায়।

এছাড়া আরো জানা যায, আসামী তার ব্যবহৃত মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে টাঙ্গাইল জেলার সদর থানা এলাকাসহ আশপাশ এলাকায় মাদক সেবীদের নিকট এবং খুচরা মাদক ব্যবসায়ীদের তাদের চাহিদা অনুযায়ী ইয়াবা সরবরাহ এবং যুবকদের মাদক সেবনে উদ্ভুদ্ধ করে আসতো।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন