ঢাকা   ০১:৫২:৫১ পিএম, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ক্যান্সারে মারা গেছেন ইফার সাবেক ডিজি শামীম আফজাল

Reporter Name
  • Update Time : Friday, June 26, 2020,
  • 202 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

২৬ জুন ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

ইসলামিক ফাউন্ডেশনের সাবেক মহাপরিচালক শামীম মো. আফজাল ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টায় ঢাকার গ্রীন রোডের সেন্ট্রাল হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। তিনি দীর্ঘ দিন ক্যান্সারে ভোগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়ে‌ছিল ৬৫ বছর।

ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশনা পরিচালক নুর মোহাম্মদ আলম তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

রাজধানীর মোহাম্মদপুরের বাসায় শা‌রী‌রিক অবস্থার অবন‌তি ঘটলে বৃহস্পতিবার রাত ১০টার দিকে তাকে সেন্ট্রাল হাসপাতালে ভ‌র্তি করা হয়। এরপর সাড়ে ১০টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন কিনা নিশ্চিত হওয়া যায়নি।

তি‌নি স্ত্রী ও এক মেয়েসহ অসংখ্যা গুণগ্রা‌হী রেখে গেছেন।

সামীম মোহাম্মদ আফজাল টানা ১১ বছর ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ (ইফাবা) মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। গত বছরের ৩০ ডিসেম্বর তার মেয়াদ শেষ হয়।  

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি