• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনার মুগার চরে মাদকবিরোধী র‍্যালি শিক্ষার্থী লাঞ্ছনার অভিযোগে যশোর শিক্ষা বোর্ড সচিবের অপসারণ দাবিতে বিক্ষোভ নগরকান্দায় বিএনপির দুই নেতার বিরুদ্ধে ফেক আইডিতে অপপ্রচারের অভিযোগ উখিয়ায় বিজিবির অভিযানে ২ লাখ ইয়াবা উদ্ধার, চোরাকারবারি জয়নাল অধরা ফরিদপুরে ৫ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার, আদালতে এক বছরের কারাদণ্ড কোদালিয়া শহীদনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা শামীম মুন্সীর অ্যাটর্নি জেনারেলের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ পাঁচবিবিতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে নোবিপ্রবি ছাত্রদলের দোয়া ও মিলাদ কালিহাতীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন, পোনা অবমুক্ত ও পুরস্কার বিতরণ

কুষ্টিয়ায় জেহাদী বইসহ আল্লাহর দলের সক্রিয় সদস্য গ্রেফতার

নিজস্ব সংবাদ দাতা / ১৬৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৮ জুন, ২০২০

২৮ জুন ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,

কুষ্টিয়া প্রতিনিধি।।
সরকার ঘোষিত নিষিদ্ধ জঙ্গী সংগঠন আল্লাহর দলের এক সক্রিয় সদস্য মো. আমজাদ আলী (৩৪) কে কুষ্টিয়া থেকে গ্রেফতার করেছে সিরাজগঞ্জের র‌্যাব-১২ সদস্যরা।আজ রবিাবর (২৮ জুন ২০২০) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন।গ্রেফতারকৃত আমজাদ আলী মেহেপুর জেলার গারাডোব গ্রামের আব্দুল মোতালেবের ছেলে।প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কুষ্টিয়া জেলার সদর থানাধীন বারখাদা হঠাৎপাড়া এলাকায় গতকাল শনিবার রাতে একটি জঙ্গীবাদ বিরোধী অভিযান পরিচালনা করে র‌্যাব-১২ । উক্ত অভিযানে সরকার ঘোষিত নিষিদ্ধ জঙ্গী সংগঠন আল্লাহর দলের একজন সক্রিয় সদস্য কে গ্রেফতার করা হয়।আমজাদ আলী মেহেরপুর জেলার দায়িত্বে ছিলেন। তিনি নতুন সদস্য সংগ্রহ করেন, দলের জন্য নিয়মিত চাঁদা প্রদান এবং অন্যান্য সদস্যদের নিকট থেকে চাঁদা আদায় করতেন।এসময় তার কাছ থেকে ৪ টি উগ্রবাদী বই, ১৩ টি উগ্রবাদী লিফলেট, উগ্রবাদী কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন, ১টি সিম এবং নগদ ১৫০০ টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামতসহ তার বিরুদ্ধে কুষ্টিয়া জেলার মডেল থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।এ ধরণের সন্ত্রাস ও জঙ্গী বিরোধী অভিযান সচল রেখে সন্ত্রাসমুক্ত ও শান্তিপূর্ণ সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন