• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনার মুগার চরে মাদকবিরোধী র‍্যালি শিক্ষার্থী লাঞ্ছনার অভিযোগে যশোর শিক্ষা বোর্ড সচিবের অপসারণ দাবিতে বিক্ষোভ নগরকান্দায় বিএনপির দুই নেতার বিরুদ্ধে ফেক আইডিতে অপপ্রচারের অভিযোগ উখিয়ায় বিজিবির অভিযানে ২ লাখ ইয়াবা উদ্ধার, চোরাকারবারি জয়নাল অধরা ফরিদপুরে ৫ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার, আদালতে এক বছরের কারাদণ্ড কোদালিয়া শহীদনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা শামীম মুন্সীর অ্যাটর্নি জেনারেলের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ পাঁচবিবিতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে নোবিপ্রবি ছাত্রদলের দোয়া ও মিলাদ কালিহাতীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন, পোনা অবমুক্ত ও পুরস্কার বিতরণ

টাংগাইলের দশম শ্রেণীর ছাত্র সাপের কামড়ে মৃত্যু

নিজস্ব সংবাদ দাতা / ১৯৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৮ জুন, ২০২০

২৮ জুন ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, শেখ মাজহারুল ইসলাম সোহান,টাঙ্গাইল প্রতিনিধি :
টাংগাইলের প্রান কেন্দ্রে অবস্থিত সৃষ্টি একাডেমিক স্কুলের দশম শ্রেণীর আর-১সেকশনের শিক্ষার্থী হাসিবুল(১৬) ইসলাম সাপের কামড়ে নিহত হয়েছে।

নিহত হাসিবুল মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার শিমুলিয়া ইউনিয়নের শাকরাইল গ্রামের মোঃআবদুল কাদের এর ছেলে।

নিহত হাসিবুল টাংগাইল সদর উপজেলার সৃষ্টি একাডেমিক স্কুলের কণা ভবনে আবাসিকের ছাত্র ছিলেন।

গতকাল আনুমানিক দুপুর আড়াইটার সময় শিক্ষার্থী হাসিবুল তাদের গ্রামের বাড়ির পাশে ঘুড়ি উড়ানোর সময় সাপে কামড় দিলে বুঝতে পারে না।পড়ে বাড়িতে আসার পর সাপে কামড় দেয়ার বিষয়টি বুঝতে পারলে সাথে সাথে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে সাপের বিষ নিষ্ক্রিয় করার ভ্যাকসিন না পাওয়া গেলে তাকে সেখান থেকে জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে রাস্তায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিহত হাসিবুল এর চাচা ইঞ্জিনিয়ার ইসতেয়াক নিশ্চিত করেন।নিহত হাসিবুলের গ্রামের বাড়িতে এখন শোকের মাতম চলছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন