• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সাঁথিয়ায় বর্ষীয়ান সাংবাদিক ও শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুদ দাইন সরকার লাঞ্ছিত ডিএসসিসি প্রশাসকের সাথে ঢাকা-৪ ও ৫ এমপির মতবিনিময় বিস্কুটের লোভ দেখিয়ে দুই শিশুকে ধর্ষণ, অভিযুক্ত আটক বালিয়াডাঙ্গীতে বিপুল পরিমাণ মাদকসহ ইউপি সদস্য গ্রেফতার ঠাকুরগাঁওয়ের সালান্দর বিলে অভিযান, নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস আশুলিয়ায় ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি সাতক্ষীরা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে মাদকবিরোধী মিছিল-সমাবেশ, কঠোর ব্যবস্থার দাবি সরফভাটায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ সংসদীয় কমিটির সভাপতি হওয়ায় এমপি মিলনকে যুবদলের অভিনন্দন টানা বর্ষণে বিপর্যস্ত চট্টগ্রাম, ক্ষতিগ্রস্ত ১৪ হাজার বসতঘর ও ১৯৬ কিমি সড়ক

কুমিল্লায় ট্রাক-লেগুনার সংঘর্ষে ভাই-বোনসহ নিহত ৪, আহত ৫

নিজস্ব সংবাদ দাতা / ২৩৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২০

২৬ জুলাই ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,

রবিউল তালুকদার মিলন,
কুমিল্লা :
কুমিল্লার ময়নামতিতে ট্রাক-লেগুনার মুখোমুখি সংঘর্ষে ভাই বোনসহ ৪ জন নিহত হয়েছে এবং গুরুতর আহত হয়েছে ৫ জন।

রবিবার (২৬ জুলাই) বেলা বারোটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের হরিণধরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও একজন মহিলা রয়েছে।

ময়নামতি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য যে, দুর্ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়, একজন নারী ক্যান্টনমেন্ট ময়নামতি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যুবরণ করেন। আহতদের বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে।

দুর্ঘটনার পরপর ময়নামতি হাইওয়ে পুলিশ উদ্ধার কাজ শুরু করেন। সাময়িক যানজট নিয়ন্ত্রনের পর রাস্তায় যানবাহন চলাচল শুরু হয়েছে।

এদিকে নিহতদের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত করেছেন পীরযাত্রাপুর ইউনিয়নের ঠিকাদার বিল্লাল হোসেন। তিনি বলেন নিহত দু’জন হলো বুড়িচং উপজেলার গোবিন্দপুর গ্রামের ভূঁইয়া বাড়ির মৃত নবী নেওয়াজ মিয়ার ছেলে মোহাম্মদ বিল্লাল হোসেন ভূঁইয়া (৩০) ও তার আপন ছোটবোন নিপা আক্তার (২৮)। বাকি হতাহতের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন