• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
বরুড়া বার্তা’ ফেসবুক আইডির বিরুদ্ধে মিথ্যাচার ও মানহানিকর প্রচারণার অভিযোগ, তদন্তের দাবি মেঘনায় প্রকাশ্যে গাঁজা সেবন, দুইজনের কারাদণ্ড কুলাউড়ার পীরজাদা আজমল আলী শাহ সাংবাদিক ও মানবাধিকার কর্মী হিসেবে দায়িত্ব লাভ করায় অভিনন্দন যশোরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ শুরু নোবিপ্রবি এসিসিই বিভাগের ১৫তম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯০৮ নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা হবে সম্পূর্ণ ফ্রি: প্রধানমন্ত্রী নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন উখিয়ায় জামায়াতে ইসলামীর দিনব্যাপী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

সিভিএফ’র দূত মনোনীত হওয়ায় পুতুলকে মানবিক চেয়ারম্যান মিজানুরের অভিনন্দন

নিজস্ব সংবাদ দাতা / ১৯৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২০

২৬ জুলাই ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, এম ডি ওসমান,
গজারিয়া প্রতিনিধিঃ ৪৮টি দেশ নিয়ে গঠিত ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) দূত মনোনীত হওয়ায় সায়মা ওয়য়াজেদ পুতুলকে অভিনন্দন জানিয়েছেন
মুন্সীগঞ্জ গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান প্রধান।
অভিনন্দন বার্তায় চেয়ারম্যান মিজানুর জানান, অত্যন্ত কম কার্বন নিঃসারক হয়েও বাংলাদেশ বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের শিকার। কিন্তু গর্বের কথা এই যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এবিষয়ে অধিকার আদায়ের সংগ্রামে বিশ্বে পথিকৃৎ হিসেবে স্বীকৃত।

তিনি আরও বলেন, জননেত্রীর পদাঙ্ক অনুসরণ করে তার কন্যা সায়মা ওয়াজেদ সিভিএফ দূত হিসেবে জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণতাবৃদ্ধিতে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকির সম্মুখীন দেশগুলোর পক্ষে এখন বিশ্বের সামনে দাঁড়াবেন। আমি আন্তরিকভাবে এ দায়িত্ব পালনে তার সাফল্য কামনা করে, তার দীর্ঘায়ু কামনা করছি।

উল্লেখ্য, এবার সায়মা ওয়াজেদ হোসেন পুতুলের সঙ্গে মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট নাশিদ কামাল, ফিলিপাইনের ডেপুটি স্পিকার লরেন লেগ্রেডা ও কঙ্গোর জলবায়ু বিশেষজ্ঞ তোসি মাপ্নুকেও সিভিএফ এর বিষয়ভিত্তিক দূত হিসেবে মনোনীত করা হয়েছে। বাংলাদেশ ২০২০-২১ দুই বছরের জন্য এ ফোরামের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন