• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে আলোচনা সভা ও দোয়া জয়পুরহাটে তরুণ ক্রিকেটারদের উৎসাহিত করতে জার্সি বিতরণ জয়পুরহাট সরকারি কলেজে জুলাই-আগস্ট শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন দেশ নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সংসদ উপনেতার পদে নতুন মুখ, নাকি এবারও শূন্য? তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ঘিরে তুঙ্গে কূটনৈতিক তৎপরতা শিক্ষকদের অশ্রু মুছতে ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে দোয়া ও দুঃস্থদের খাবার বিতরণ পুত্রবধূর বিরুদ্ধে চাচা শাশুড়ির মুখে ফুটন্ত পানি ঢেলে দেওয়ার অভিযোগ ১৫ আগস্ট ঘিরে যশোরে হাই অ্যালার্ট, ছয়টি পয়েন্টে চলছে তল্লাশি

জামালপুর ইসলামপুরে সাংবাদিককে ডিজিটাল আইনে মামলা দেওয়ার হুমকি দিলেন উপজেলা স্বাস্থ্যকর্মকর্তা

নিজস্ব সংবাদ দাতা / ১৯৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০

১৩ আগষ্ট ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,

শহিদুর ইসলাম কাজল,জামালপুর: হাসপাতালের নানাবিধ অনিয়ম-দূর্নীতি ধামাচাপাদিতে জামালপুরের ইসলামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এ.এ.এম আবু তাহের স্থানীয় এক সাংবাদিককে ডিজিটাল আইনে মামলা ঢুকে দেওয়ার হুমকি দিয়েছে। এছাড়া অনিয়ম-দূর্নীতি খবর গণমাধ্যমে প্রকাশ হলে ‘দেখে নিবেন’ মর্মে চ্যালেনঞ্জও ছোঁড়ে দিয়েছেন তিনি। বৃহস্পতিবার (১৩আগস্ট) বেলা সাড়ে বারোটায় গণমাধ্যমকমর্ীদের হাসপাতালের তথ্যাদি না দিয়ে নিজ অফিস কক্ষে এমনহীন আচরণ করে বসেন অভিযুক্ত ডাক্তার এ.এ.এম আবু তাহের।
জানা যায়, সম্প্রতি বিভিন্ন গণমাধম্যে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী আব্দুস ছামাদসহ হাসপাতাল কেন্দ্রীক নানাবিধ অনিয়ম-দুনর্ীতির খবর প্রকাশ পায়। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় সাংবাদিক এম. কে. দোলন বিশ্বাসসহ সাংবাদিকরা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম-দুনর্ীতির বিষয়ে তথ্য নিতে ডাক্তার এ.এ .ম আবু তাহের অফিসে যান। এসময় হাসপাতালের তথ্য দিতে নানা তালবাহনা করেন ডাক্তার আবু তাহের। অনিয়ম-দূর্নীতি ধামাচাদিতে এক পর্যায়ে সাংবাদিক এম. কে. দোলন বিশ্বাসের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা ঢুকে দেওয়ার হুমকি দেন তিনি।
উল্লেখ্য, গত কয়েকদিন থেকে লিখিত অভিযোগের বরাতে হাসপাতালের নানাবিধ অনিয়ম-দুনর্ীতির খবর প্রকাশ পায়। ঘটনারদিন ওই দুই সাংবাদিক হাসপাতালে সরেজমিনে গিয়ে সাক্ষাৎকার নেওয়ার এক পর্যায়ে রূঢ আচরণ করেন এবং যে কোনো ধরনের তথ্য দিতে অস্বীকৃতি জানান ডাক্তার আবু তাহের।
এ ব্যাপারে অভিযুক্ত ইসলামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এ এ এম আবু তাহের তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে জানান, ‘কথার কথায় ডিজিটাল মামলার কথা বলা হয়েছে। আসলে হুমকি নয়।’


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন