ঢাকা   ০৪:১৮:৫৬ পিএম, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অনুমোদিত মাধ্যম ছাড়া ট্রেনের টিকিট কিনলে দায় নেবে না রেলওয়ে হামের উপসর্গে ৬ মৃত্যু, আক্রান্ত ১,২১৩ ‘নিজের বাড়ির জানালা সংস্কারে এভাবে অবহেলা করতেন?’, ক্ষুব্ধ রেলমন্ত্রী সচিব হলেন ৩ নারী হাই কমিশনার ও রাষ্ট্রদূত দুর্যোগ মোকাবিলার পরিকল্পনা যেন কাগজে সীমাবদ্ধ না থাকে: রাষ্ট্রপতি স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সঙ্গে একমত বিশ্বব্যাংক : অর্থমন্ত্রী সচিবালয় আগারগাঁওয়ে স্থানান্তরের প্রস্তাব উঠবে আগামী মন্ত্রিসভায়: গণপূর্তমন্ত্রী রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনের কারাদণ্ড নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা

জামালপুরে এক সাথে ৪শিশু জন্ম

Reporter Name
  • Update Time : Wednesday, August 19, 2020,
  • 321 Time View

১৯ আগষ্ট ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,
শহিদুল ইসলাম কাজল, জামালপুর : জামালপুরে এক সঙ্গে ৪ শিশু জন্ম দিয়েছে এক গৃহবধু। মঙ্গলবার জমালপুর জিয়া হেলথ্ কমপ্লেক্স হাসপাতালে এ ৪শিশু জন্ম নেয়।
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের শিংদহ গ্রামের বেলাল মিয়ার স্ত্রী আনোয়ারা বেগম (৩০) এক সঙ্গে এই ৪ সন্তানের জন্ম দেন। নবজাতকের মধ্যে ২টি ছেলে ও ২টি কন্যা সন্তান।
পারিবারিক সূত্রে জানা যায়, আনোয়ারা বেগমের আরো ২টি কন্যা সন্তান রয়েছে। এবার সে গর্ভবতী হলে ডাক্তার তাকে জমজ সন্তান হবে বলে জানিয়েছিল।
সোমবার(১৭ আগষ্ট) রাত থেকে প্রসব ব্যাথা শুরু হলে পরদিন সকালে তাকে জামালপুর শহরের জিয়া হেলথ্ কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয় এবং হাসপাতালে ভর্তির করার কিছুক্ষণ পরেই একটি কন্যা সন্তানের জন্ম দেন। পরে প্রায় ১ ঘন্টা অপেক্ষা করার পর আর কোন সন্তান না হলে ডাক্তারের পরামর্শে সিজার করে বাকী সন্তানদের জন্ম হয়।
এ বিষয়ে গাইনি সার্জন ডা. সাজদা-ই-জান্নাত তনু বলেন, আনোয়ারা বেগম আমাদের তত্বাবধানের রোগী ছিল না। দীর্ঘ প্রসব বেদনা নিয়ে সে সকাল ৬টায় হাসপাতালে ভর্তি হয়। তার গর্ভের বাচ্চার পজিশন ঠিক ছিল না।
আমরা প্রাথমিকভাবে নরমাল ডেলিভারীর চেষ্টা করি এবং ১টি কন্যা সন্তানের জন্ম হয়। তারপর তাকে পরীক্ষা করে এবং তার আগের বিভিন্ন পরীক্ষার রিপোর্ট দেখে বুঝলাম তার জমজ সন্তান হবে। তখন আমরা নরমাল ডেলীভারীর জন্য আরো ১ ঘন্টা অপেক্ষা করলাম। কিন্তু তার পেটে হাত দিয়ে মনে হচ্ছিল তার গর্ভে জমজ সন্তানের চেয়ে বেশি কিছু আছে। তার অবস্থা ধীরে ধীরে সংকটাপন্ন হচ্ছিল। পরে তার আত্মীয় স্বজনদের সাথে কথা বলে সিজারের সিদ্ধান্ত নিয়ে যাবতীয় পরীক্ষা করিয়ে যত তাড়াতাড়ি সম্ভব সার্জারি করা হয়।
পরবর্তীতে তার ১টি ছেলে সন্তান হয় তারপর একে একে আরেকটা ছেলে ও কন্যা সন্তানের জন্ম দেন তিনি। আনোয়ারা বেগমসহ তার ৪টি সন্তানই সুস্থ আছে।
বাচ্চাগুলো স্বাভাবিকের চেয়ে ওজনে কম তাই তাদের স্পেশাল কেয়ারের জন্য জামালপুর সদর হাসপাতালে প্রেরণ হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি