• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অশুভ দৃষ্টিভঙ্গি সত্যকে কখনো পরাজিত করতে পারে না রায়পুরে নৃশংস হত্যাকাণ্ড: হোমনায় পাশাপাশি চার কবরে ঘুমালো নিঃশেষ হওয়া পরিবারটি জাতীয় যাকাত সংগ্রহে শীর্ষে ডিসি ফরিদা খানম ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

শেরপুরে যথাযোগ্য মর্যাদায় গ্রেনেড হামলা দিবস পালিত

নিজস্ব সংবাদ দাতা / ১৬০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২০

২১ আগষ্ট ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,
হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:
একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে শেরপুরের নকলা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে পালিত হয়েছে গ্রেনেড হামলা দিবস।শুক্রবার সকাল সাড়ে ৮টায় পৌর শহরের দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচীর শুরু হয়। এরপর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গনে স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন দলীয় নেতাকর্মীরা।এসময় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোছা. আম্বিয়া বেগম, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, দপ্তর সম্পাদক খলিলুর রহমান, আওয়ামী যুব লীগের আহবায়ক রফিুল ইসলাম সোহেল, জনপ্রতিনিধি, আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগি সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, শ্রমিক লীগ, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, নকলা প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক শফিউল আলম লাভলু, অর্থ সম্পাদক আব্দুল মোত্তালেব সেলিম উপস্থিত ছিলেন।গ্রেনেড হামলা দিবস উপলক্ষে বিকেলে উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে জালালপুরস্থ আল-জামিয়াতুল মাদানীয়া ক্বওমী মাদ্রাসায় আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। নকলা যুব লীগের আহবায়ক রফিুল ইসলাম সোহেল সভাপতিত্বে আলোচনা সভায় নকলা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, পৌরমেয়র হাফিজুর রহমান লিটন , আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক শহিদুল ইসলাম ও গ্রেনেড হামলায় আহত নকলা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা উম্মে কুলসুম রেনু বক্তব্য রাখেন। এসময় নকলা উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ, স্বেচ্ছা সেবক লীগসহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন