• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
রথযাত্রায় কড়া নিরাপত্তা নিশ্চিত করবে কুমিল্লা জেলা পুলিশ দাউদকান্দি-বাউশিয়া নদীবন্দরে বিআইডব্লিউটিএর কমিটি গঠন পাবনায় দুই দিনের সরকারি ও সামাজিক কর্মসূচিতে অংশ নেবেন এমপি শিমুল বিশ্বাস ডিজিটাল সেবায় উৎসাহ দিতে নেকমরদে পূবালী ব্যাংকের বাংলা কিউআর বুথ উদ্বোধন বাগেরহাট আদালত ভবনে ছাদের পলেস্তারা ধসে আহত ৫ রাঙ্গুনিয়ায় বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ ও ভেসে যাওয়া সেতু পরিদর্শন করলেন হুমাম কাদের এমপি পলাশবাড়ীতে আলোচিত প্রতারক হরিদাসের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন  শামছুর রহমান শিমুল বিশ্বাসকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ভাঙ্গুড়ায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল বসকৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রসহ ৩ শিক্ষার্থীর মেধা বৃত্তি লাভ সাতক্ষীরায় সমবায় মডেল গ্রাম প্রতিষ্ঠায় উপকারভোগীদের মাঝে চেক বিতরণ

মেঘনায় বিভিন্ন প্রকল্পের উদ্বোধন সহ আলোচনা সভা করেন কুমিল্লা জেলা প্রশাসক

নিজস্ব সংবাদ দাতা / ২৫১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২০

১৪ অক্টোবর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, মেঘনা প্রতিনিধি : কুমিল্লার মেঘনা উপজেলায় বিভিন্ন প্রকল্পের উদ্বোধন সহ আলোচনা সভা করেন জেলা প্রশাসক আবুল ফজল মীর। মঙ্গলবার উপজেলা পর্যায়ে কর্মকর্তাদের ই-ফাইলিং প্রশিক্ষণ ও মানিকারচর এল এল মডেল উচ্চ বিদ্যালয় মেঘনা উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাব উদ্বোধন। চন্দনপুর ইউনিয়ন অশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় যার জমি আছে ঘর নেই, তার নিজ জমিতে গৃহ নির্মাণ “প্রকল্পের নির্মাণ ঘর হস্তান্তর। ভাওরখোলা ইউনিয়নের বকশিকান্দা গ্রামে আমার খামার আমার বাড়ী প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংক গ্রাহকদের সেবায় উঠান বৈঠকে যোগদান। বৈশ্বিক মহামারী করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতি নিয়ে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন এ সময় তিনি কোভিড -১৯ মোকাবিলায় উপজেলার জনপ্রতিনিধি, প্রশাসন বিশেষ করে স্বাস্থ্য বিভাগের সকল পর্যায়ের কর্মকর্তা, কর্মচারীদের ধন্যবাদ জানান, সকলে যেন মাস্ক ব্যবহার করে সে বিষয়ে জনগণকে সচেতন করার তাগিদ দেন। জেলা প্রশাসক বলেন করোনার দ্বিতীয় ধাপের আভাস পাওয়া যাচ্ছে আমাদের সবাইকেই মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকতে হবে। নির্বাহী কর্মকর্তা প্রবীর কুমার রায়ের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান দিলারা শিরিন, অফিসার ইনচার্জ আবদুল মজিদ, সহকারী কমিশনার ভূমি কামরুল হাসান, প্রমুখ। জেলা প্রশাসক আবুল ফজল মীর বলেন, পুরুষ নারী সমন্বয়ে আগামী ২০৪১ সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মিশন বাস্তবায়ন সহ বঙ্গবন্ধুর সোনার বাংলা পাওয়া সম্ভব।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন