• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সাতক্ষীরা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে মাদকবিরোধী মিছিল-সমাবেশ, কঠোর ব্যবস্থার দাবি সরফভাটায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ সংসদীয় কমিটির সভাপতি হওয়ায় এমপি মিলনকে যুবদলের অভিনন্দন টানা বর্ষণে বিপর্যস্ত চট্টগ্রাম, ক্ষতিগ্রস্ত ১৪ হাজার বসতঘর ও ১৯৬ কিমি সড়ক শতাধিক কোমলমতি শিক্ষার্থীর জীবনের ঝুঁকি! নওগাঁর রাতোয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় যেন এক ‘মরণফাঁদ’ ভোলায় বিএনপি বাজারে আগুন, পুড়ে ছাই দুই দোকান নিষিদ্ধ চায়না দুয়ারী জালের উপকরণ পরিবহনের অভিযোগে ভাঙ্গুড়ায় মোবাইল কোর্ট, জরিমানা সুন্দরবনে ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ বনদস্যুর আত্মসমর্পণ চট্টগ্রামে ডিডিএন কার্যালয়ে হামলার ঘটনায় সরকারের হস্তক্ষেপ চায় আইএসপিএবি স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে অসহায় দুস্থদের মাঝে রাতের খাবার বিতরণ

কুমিল্লার বুড়িচংয়ে উষার মাদক ও দুর্নীতিবিরোধী সাইকেল র‍্যালী ও পথসভা

নিজস্ব সংবাদ দাতা / ২৫৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২০

৩১ অক্টোবর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,
বুড়িচং(কুমিল্লা) প্রতিনিধি : ‘মাদক-দুর্নীতি রুখবোই, অগামীর সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়বোই’ শ্লোগান বুকে ধারন করে কুমিল্লার বুড়িচংয়ে উপজেলার বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও বুয়েটে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন উষার উদ্যোগে আয়োজিত মাদক ও দুর্নীতি বিরোধী সাইকেল র‍্যালী উপজেলার ৯ ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে।
আজ শুক্রবার সকালে ভাষাসৈনিক বাবু নেপাল চন্দ্র রায় এ র্্যালির উদ্বোধন করেন।উপজেলার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন অর্গানাইজেশন ফর স্টুডেন্টস এডভান্সমেন্ট, উষার উদ্যোগে আযোজিত পথসভা উপজেলা পরিষদের অভ্যন্তরে বঙ্গবন্ধু ভাস্কর্যের সামনে অনুষ্ঠিত হয়। ঢাবি শিক্ষার্থী শরীফুল ইসলাম সাকিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চবি শিক্ষার্থী জোবায়ের আহমদ খানের উপস্থাপনায় অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা সমিতি, ঢাকার সভাপতি এম এ মতিন এমবিএ।বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান খান, উষার সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আবদুল অদুদ ও বুড়িচং উপিজেলা সমিতির যুগ্ম সম্পাদক মো.আবু তাহের।এসময় আরও উপস্থিত ছিলেন উষার সাবেক সহ-সভাপতি প্রভাষক ইকবাল হোসেন, কাউসার আহমদ, সাবেক সভাপতি বশির আল হেলাল, বুড়িচং উপজেলা সমিতি, ঢাকার সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ ভুইয়া, বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি আবদুল মোমেন, সাধারণ সম্পাদক ও ইনকিলাব প্রতিনিধি আলমগীর হোসেন, উষার সিনিয়র সহ সভাপতি চবি শিক্ষার্থী মিজানুর রহমানসহ উষার কেন্দ্রীয় ও ইউনিয়নের নেতৃবৃন্দ।
বিকালে উপজেলার নিমসার জুনাব আলী কলেজ মিলনায়তনে আরেক পথসভায় বক্তব্য রাখেন সোনার বাংলা বিশ্ববিদ্যালয় কলেজের প্রিন্সিপাল আবু ছালেক মো. সেলিম রেজা সৌরভ, মো. রফিকুল ইসলাম ও এডভোকেট জহিরুল ইসলামসহ অন্যান্যরা।অনুষ্ঠানটি স্পন্সর করেছে এম এ মতিন এমবিএ ফাউন্ডেশন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন