• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা তথ্য ও সম্প্রচার মন্ত্রীর পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন ই-হেলথ প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ, কয়েক জেলায় পাইলট প্রকল্পের নির্দেশ প্রধানমন্ত্রীর ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ হলে শিল্প খাতে লোডশেডিং কমবে: বাণিজ্যমন্ত্রী ভোলাকে মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত কলেরা প্রতিরোধে দেশের উচ্চঝুঁকিপূর্ণ ১৪ এলাকায় টিকাদান শুরু তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে এখন পূর্ণ মন্ত্রী দুইজন আগামীকাল বঙ্গভবনে উঠবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল কুমিল্লায় একদিনে ৩৯ মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৬৫ রিজভীর সঙ্গে ড. খন্দকার মারুফ হোসেনের সৌজন্য সাক্ষাৎ

নাগরনো-কারাবাখের দ্বিতীয় বৃহত্তম শহর দখলের দাবি আজারবাইজানের

নিজস্ব সংবাদ দাতা / ২৩৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২০

নাগরনো-কারাবাখের দ্বিতীয় বৃহত্তম শহর শুশা দখলের দাবি করেছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। রোববার তার এই ঘোষণার পর রাজধানী বাকুর রাস্তায় আনন্দ-উৎসব করেছে দেশটির নাগরিকরা।

আর্মেনীয়রা শুশাকে শুশি বলে ডাকে। সাংস্কৃতিক ও কৌশলগত দিক থেকে এটি আর্মেনিয়া ও আজারবাইজানের জন্য বেশ গুরুত্বপূর্ণ।

নাগরনো-কারাবাখ নিয়ে গত ছয় সপ্তাহ ধরে যুদ্ধ চলছে আর্মেনিয়া ও আজারবাইজানের। বিতর্কিত এই অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের বলে স্বীকৃত। তবে অঞ্চলটিতে আর্মেনিয়ার বংশোদ্ভূত জনগোষ্ঠীর সংখ্যা বেশি হওয়ায় এটি দখল করে রেখেছে আর্মেনিয়া।

রোববার আলিয়েভ বলেছেন, ‘আজকের দিন আজারবাইজানের ইতিহাসে মহান একটি দিন। বাকুর সেনারা শুশা দখল করেছে।’

আর্মেনিয়ার কর্তৃপক্ষ অবশ্য আজেরিদের এই দাবি প্রত্যাখ্যান করেছে।

 

এক বিবৃতিতে নাগরনো-কারাবাখ উদ্ধার সেবা বিভাগ বলেছে, ‘শুশি আজারবাইজানের অধরা স্বপ্নই রয়ে গেছে। ব্যাপক ধ্বংসযজ্ঞের পরও দুর্গের শহরটি শত্রুর আঘাতের মুখে টিকে আছে।’

আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কৌশলগত এলাকায় তীব্র লড়াই এখনও চলছে।

নাগরনো-কারাবাখ কর্তৃপক্ষ জানিয়েছে, তারা শহরের দিকে অগ্রসরমান আজেরি বাহিনীর একাধিক হামলা ঠেকিয়ে দিয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন