• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
জাতীয় যাকাত সংগ্রহে শীর্ষে ডিসি ফরিদা খানম ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই

২৭ হাজার টাকায় পদ্মার বাগাড় বিক্রি করলেন রহমান

নিজস্ব সংবাদ দাতা / ১৯৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২০

পদ্মা নদীর গোয়ালন্দের দৌলতদিয়ায় ২৭ কেজি ওজনের একটি বাগাড় মাছ ধরা পড়েছে জেলে রহমান হলদারের জালে। পরে ১ হাজার টাকা কেজি দরে স্থানীয় আড়তে মাছটি বিক্রি করেছেন তিনি।

দৌলতদিয়া ফেরি ঘাটের শাকিল সোহান মৎস্য আড়তের মালিক শাজাহান মিয়া সম্রাট জানান, শনিবার ভোরে পদ্মা ও যমুনা নদীর মোহনায় জাল ফেলে স্থানীয় জেলে রহমান হলদারের জালে এই মাছটি ধরা পড়ে। মাছটিকে পাড়ে আনলে এক নজর দেখার জন্য ভিড় করেন স্থানীয়রা। আড়তে এনে মাছটি ১ হাজার টাকা কেজি দরে ২৭ হাজার টাকায় কিনে নেন তিনি। পরে বেশি লাভের আশায় মাছটিকে ঢাকার কাওরান বাজারে পাঠিয়ে দিয়েছেন শাহাজান মিয়া।

একই দিন সকালে পদ্মা নদী থেকে ১৫ কেজি ওজনের একটি কাতল মাছও ধরা পড়ে রহমান হলদারের জালে। সে মাছটিও ১ হাজার ৬০০ টাকা কেজি দরে ২৪ হাজার টাকায় কিনে নেন ব্যবসায়ী শাজাহান মিয়া সম্রাট।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন