ঢাকা   ০১:০১:১০ এএম, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নভেম্বরে ঢাকায় আসছেন জাতিসংঘের প্রতিনিধি জাতিসংঘ মানবাধিকার পরিষদের উপদেষ্টা হলেন সুফিউর রহমান এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী ড্রেনেজ ছাড়া আর রাস্তা নয়, তিন বছরে রাস্তা নষ্ট হলে ঠিক করবেন ঠিকাদার রোহিঙ্গারা অধিকার চায়, দান নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী নদী শাসনে আধুনিক প্রযুক্তি ও গবেষণালব্ধ অভিজ্ঞতা কাজে লাগানোর তাগিদ বিনামূল্যের পাঠ্যবইয়ে ২৫২ কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের অভিযোগে দুদকের অভিযান আয় কমলেও সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ কুমিল্লায় ‘খ’ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ওসি মেঘনা থানার শহীদুল ইসলাম

বিমানের কলকাতা ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

Reporter Name
  • Update Time : Monday, November 9, 2020,
  • 195 Time View

০৯ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট

অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কলকাতা ফ্লাইট। আগামী বৃহস্পতিবার (১২ নভেম্বর) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

বিমানের অফিসিয়াল ওয়েবসাইটের নোটিশ বোর্ডে এ তথ্য জানানো হয়েছে।

এ বিষয়ে বিস্তারিত পরবর্তীতে জানানো হবে বলে জানায় বিমান।

এদিকে ফ্লাইট স্থগিতের বিষয়ে সুস্পষ্ট কোনো কারণ না থাকলেও এই মুহূর্তে ভারতে ট্যুরিস্ট ভিসা বন্ধ থাকায় কলকাতা রুটে যাত্রী সংকটকে দায়ী করছেন অনেকে।

এর আগে গত ২৮ অক্টোবর থেকে ‘এয়ার বাবল’ প্যাকেজ চুক্তির আওতায় ঢাকা থেকে কলকাতা, দিল্লি ও চেন্নাই- এই ৩ টি রুটে ফ্লাইট চালু করেছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

এছাড়া ঢাকা থেকে কলকাতা এবং ঢাকা ও চট্টগ্রাম থেকে চেন্নাই রুটে ফ্লাইট পরিচালনা করছে বেসরকারি বিমান পরিবহন সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। এদিকে অনুমতি পেলেও এখনও ভারত রুটে ফ্লাইট পরিচালনা শুরু করেনি নভোএয়ার।

এয়ারবাবল চুক্তির অধীনে ভারতের এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, স্পাইসজেট, ভিস্তারা এবং গোএয়ার ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে।

বর্তমানে বাংলাদেশি যাত্রীরা বিজনেস (ব্যবসায়িক ভিসা), মেডিকেল/মেডিকেল অ্যাটেনডেন্ট ভিসা, স্টুডেন্ট (শিক্ষার্থী ভিসা), রিসার্চ (গবেষণা), কনফারেন্স (সম্মেলন ভিসা), এমপ্লয়মেন্ট (কর্মসংস্থান ভিসা), ট্রেনিং (প্রশিক্ষণ) ভিসায় দেশটিতে যেতে পারলেও পর্যটক বা ট্যুরিস্ট ভিসা স্থগিত রেখেছে ভারত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি