• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
বরুড়া বার্তা’ ফেসবুক আইডির বিরুদ্ধে মিথ্যাচার ও মানহানিকর প্রচারণার অভিযোগ, তদন্তের দাবি মেঘনায় প্রকাশ্যে গাঁজা সেবন, দুইজনের কারাদণ্ড কুলাউড়ার পীরজাদা আজমল আলী শাহ সাংবাদিক ও মানবাধিকার কর্মী হিসেবে দায়িত্ব লাভ করায় অভিনন্দন যশোরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ শুরু নোবিপ্রবি এসিসিই বিভাগের ১৫তম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯০৮ নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা হবে সম্পূর্ণ ফ্রি: প্রধানমন্ত্রী নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন উখিয়ায় জামায়াতে ইসলামীর দিনব্যাপী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

নিজস্ব সংবাদ দাতা / ১৯১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২০

০৯ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট

রাজধানীতে চলন্ত ট্রেনের ছাদ থেকে থেকে পড়ে এক অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৩০ বছর।

সোমবার (৯ নভেম্বর) বিকেলে খিলক্ষেত এলাকায় চলন্ত ট্রেন থেকে পড়ে যান ওই যুবক। গুরুতর আহত অবস্থায় ওই যুবককে ঢাকা মেডিক‌্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে সন্ধ্যা ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) সজিব হোসেন জানান, কমলাপুরগামী ট্রেনের ছাদ থেকে পড়ে গিয়েছিলেন ওই যুবক। তার পরনে ছিল জিন্স প্যান্ট ও চেক টি-শার্ট। ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঢাকা রেলওয়ে থানাকে এ বিষয়ে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন