• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে আলোচনা সভা ও দোয়া জয়পুরহাটে তরুণ ক্রিকেটারদের উৎসাহিত করতে জার্সি বিতরণ জয়পুরহাট সরকারি কলেজে জুলাই-আগস্ট শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন দেশ নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সংসদ উপনেতার পদে নতুন মুখ, নাকি এবারও শূন্য? তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ঘিরে তুঙ্গে কূটনৈতিক তৎপরতা শিক্ষকদের অশ্রু মুছতে ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে দোয়া ও দুঃস্থদের খাবার বিতরণ পুত্রবধূর বিরুদ্ধে চাচা শাশুড়ির মুখে ফুটন্ত পানি ঢেলে দেওয়ার অভিযোগ ১৫ আগস্ট ঘিরে যশোরে হাই অ্যালার্ট, ছয়টি পয়েন্টে চলছে তল্লাশি

বিয়ের প্রলোভনে স্কুল শিক্ষিকাকে ধর্ষণের পর জিম্মি করে টাকা দাবি

নিজস্ব সংবাদ দাতা / ২০৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০

১০ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

নারায়ণগঞ্জের বন্দরে বিয়ের প্রলোভন দেখিয়ে স্কুল শিক্ষিকাকে ধর্ষণের পর জিম্মি করে টাকা দাবির অভিযোগে সবুজ দেবনাথ নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৯ নভেম্বর) বিকেলে ভুক্তভোগী মুসলিম ধর্মাবলম্বী ওই শিক্ষিকা বাদি হয়ে লিখিত অভিযোগ দায়েরের পর সনাতন ধর্মাবলম্বী লম্পট যুবক সবুজকে পুলিশ গ্রেফতার করে।

আটককৃত সবুজ দেবনাথ বন্দর ফায়ার সার্ভিস গলির বাসিন্দা স্বপন দেবনাথের ছেলে।

ভুক্তভোগী ওই শিক্ষিকার অভিযোগ, প্রায় দেড় বছর আগে তার বড় ভাইয়ের বন্ধু সবুজের সাথে পরিচয় হয়। সেই পরিচয়ের সুবাদে সবুজ তাকে বিয়ে করার প্রলোভন দেখিয়ে দেড় বছর যাবত ধর্ষণ করেছে এবং বিষয়টি ফাঁস করে দেয়ার ভয় দেখিয়ে জিম্মি করে তার কাছ থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে। পাশাপাশি তার কিছু আপত্তিকর ছবিও সবুজ তার মুঠোফোনে সংরক্ষণ করে রেখে দেয়। কিন্তু বারবার বিয়ে করার কথা বলার পরও সবুজ তাকে বিয়ে না করায় পারিবারিকভাবে তার অন্যত্র বিয়ে হয়ে যায়। যার ফলে সবুজ তার স্বামীর মুঠোফোনে সেই আপত্তিকর ছবিগুলো পাঠিয়ে দেয়। এতে তার সংসারে অশান্তি সৃষ্টি হয়। লম্পট সবুজ এসব আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মোটা অংকের টাকাও দাবি করে।

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুদ্দিন ভূইঁয়া বলেন, বাদির লিখিত অভিযোগের প্রেক্ষিতে আসামী সবুজ দেবনাথকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে সকল অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন