• রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
২৪ ক্যারেটের সোনার মতো খাঁটি কর্মীদেরই মূল্যায়ন হবে: রমিজ উদ্দিন লন্ডনী কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র সভাপতি সাঈদ, সম্পাদক জসিম কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নতুন কমিটি গঠন সভাপতি সাঈদ আহমেদ, সাধারণ  সম্পাদক সালাহ উদ্দিন জসিম আজ থেকেই শুরু কৃষক কার্ডের তথ্য সংগ্রহ সেনাপ্রধানের সঙ্গে নৌপ্রধানের বিদায়ী সৌজন্য সাক্ষাৎ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করলেন সেনাপ্রধান বিদ্যুতের খুঁটি হেলে পড়েছে, আতঙ্কে এলাকাবাসী সব স্কুল-কলেজে মনিটরিং জোরদারের নির্দেশ, মাউশির জরুরি আদেশ ৪৫ বছর পলাতক থাকার পর জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত মোজাফফর আটক ফরিদপুরের চরভদ্রাসনে জেলের হাতে ধরা পড়ল মেছো বাঘের বাচ্চা

বিতর্কের মুখে নুসরাত ফারিয়া

নিজস্ব সংবাদ দাতা / ২০৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২০

১১ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

পরনে লেংগিস ফিটনেস প্যান্ট ও স্পোর্টস ব্রা। মুখে মাস্ক। খালি পায়ে মেঝেতে দাঁড়িয়ে আছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। একটি স্থিরচিত্রে এমন রূপে ধরা দিয়েছেন এই নায়িকা। নুসরাত ফারিয়া তার ভেরিফায়েড ফেসবুক পেজে ছবিটি পোস্ট করেছেন। আর ক্যাপশনে লিখেছেন—‘যখন দ্বিধায় থাকি…ব্যায়াম।’

গত ৯ নভেম্বর নুসরাত ফারিয়া ছবিটি পোস্ট করেন। এরপর নেটিজেনদের রিঅ্যাকশনে ভরে যায় কমেন্ট বক্স। এদিন রাত পর্যন্ত দেখা যায় সাড়ে ৭ হাজারের বেশি মন্তব্য পড়েছে। আর এসব মন্তব্যের সিংহভাগ ‘নোংরা’ ও ‘অশালীন’ ভাষায় ঠাসা। যদিও ১১ নভেম্বর দেখা যায় অল্প কয়েকটি মন্তব্য বাদে সবগুলো মুছে ফেলা হয়েছে।

১১ নভেম্বর রাত ৮টা পর্যন্ত ছবিটিতে পুনরায় মোট মন্তব্য পড়ে ১২ হাজারের বেশি। আগের দিনের মতো এবারের মন্তব্যের শব্দ ও ভাষায় কোনো পরিবর্তন দেখা যায়নি। এ যেন নেটিজেনদের রীতিমতো রোষানলে পড়েছেন ফারিয়া!


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন