ঢাকা   ০২:৪৭:১৭ পিএম, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী নিরাপদ পানি নিশ্চিতে বড় পরিকল্পনা : স্থানীয় সরকারমন্ত্রী আতপ চালের চাহিদা ও ভোগ নিয়ে গবেষণা জরুরি: খাদ্যমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী উখিয়ায় ৫০০ ফুট পাখি শিকারের ফাঁদ জব্দ ‎বুটেক্স আইইটি এক্সপো উদ্ভাবনকে এগিয়ে নেওয়ার প্রত্যাশা পানিসম্পদ মন্ত্রীর শিক্ষকদের জাতীয়করণ আজ হোক কাল হোক হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী পানি সহযোগিতা কমিটি: ভারতের প্রতিনিধিদের নাম চায় ঢাকা সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী ডলার পতনে বেড়েছে স্বর্ণের দাম

যুক্তরাষ্ট্রে দৈনিক করোনায় আক্রান্তের গড় ১ লাখ ২০ হাজার ছাড়িয়ে

Reporter Name
  • Update Time : Thursday, November 12, 2020,
  • 261 Time View

১১ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

যুক্তরাষ্ট্রে দৈনিক করোনায় আক্রান্তের গড় এক লাখ ২০ হাজার ছাড়িয়েছে। হাসপাতালগুলোতে ভর্তি রোগীর সংখ্যা রেকর্ড ছুঁইছুঁই। বৃহস্পতিবার নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, বুধবার যুক্তরাষ্ট্রে এক লাখ ৪২ হাজার ৮৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময় মারা গেছেন এক হাজার ৪৩১ জন। গত এক সপ্তাহে দৈনিক করোনায় আক্রান্তের গড় এক লাখ ২৮ হাজার ৯৬ জন। এর আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে আক্রান্ত বৃদ্ধির হার ৬৯ শতাংশ বেশি।

স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে মোট করোনা আক্রান্তের সংখ্যা এক কোটি চার লাখ ৭৪ হাজার এবং মৃতের সংখ্যা দুই লাখ ৪১ হাজার ৬০০।

করোনার প্রথম দফা ঢেউয়ের সময় সবচেয়ে বেশি আক্রান্তের শহর নিউ ইয়র্কে নতুন করে সংক্রমণের হার বাড়ছে। তবে নর্থ ডাকোটা, সাউথ ডাকোটা ও উইসকনসিনসহ বেশ কয়েকটি রাজ্যে সংক্রমণের হার সবচেয়ে বেশি।

নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, শিগগিরই শীত মৌসুম শুরু হচ্ছে। এর আগেই যদি সংক্রমণের হার এভাবে বাড়তে শুরু করে তাহলে শীত মৌসুমে মহাবিপর্যয়ের কবলে পড়তে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি