• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
বরুড়া বার্তা’ ফেসবুক আইডির বিরুদ্ধে মিথ্যাচার ও মানহানিকর প্রচারণার অভিযোগ, তদন্তের দাবি মেঘনায় প্রকাশ্যে গাঁজা সেবন, দুইজনের কারাদণ্ড কুলাউড়ার পীরজাদা আজমল আলী শাহ সাংবাদিক ও মানবাধিকার কর্মী হিসেবে দায়িত্ব লাভ করায় অভিনন্দন যশোরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ শুরু নোবিপ্রবি এসিসিই বিভাগের ১৫তম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯০৮ নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা হবে সম্পূর্ণ ফ্রি: প্রধানমন্ত্রী নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন উখিয়ায় জামায়াতে ইসলামীর দিনব্যাপী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

কবরস্থান থেকে মরদেহ তুলে মাথা চুরি

নিজস্ব সংবাদ দাতা / ১৬৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০

১১ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

পাবনার ঈশ্বরদীতে মারা যাওয়ার ১২ দিনের মাথায় কবরস্থান থেকে ৮৫ বছরের এক বৃদ্ধার মরদেহ তুলে মাথা কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার ভোররাতের মধ্যে উপজেলার জয়নগর কেন্দ্রীয় কবরস্থানে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ নাসীর উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস‌্যদের বরাত দিয়ে ওসি সেখ নাসীর উদ্দিন জানান, উপজেলার জয়নগর পূর্বপাড়া গ্রামের মৃত আবুল হোসেন প্রামানিকের স্ত্রী ফজিলা খাতুন (৮৫) শারীরিক অসুস্থতাজনিত কারণে গত ৩১ অক্টোবর মারা যান। মারা যাওয়ার পর তাকে জয়নগর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। দাফনের ১২ দিনের মাথায় বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত থেকে বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোররাতের মধ্যে কোনো এক সময় কবরস্থান থেকে ওই বৃদ্ধার মরদেহ তুলে তার মাথা কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা।

খবর পেয়ে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির, থানার ওসি সেখ নাসীর উদ্দিন।

 

ওসি আরও জানান, কি কারণে বৃদ্ধার মাথা কেটে নিয়ে গেছে তা নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না। তবে কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা খুঁজে বের করতে পুলিশ বাহিনী কাজ করছে। মরদেহ পুনরায় দাফন করা হয়েছে।

প্রসঙ্গত, একইদিন বৃদ্ধা ফজিলা খাতুনের আপন জামাই মজিবর রহমান মারা যায়। একই এলাকায় বাড়ি হওয়ায় তাদের দু’জনের কবর পাশাপাশি ছিল। ঘটনার পর আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মাঝে। এমন ঘটনা আরও ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন