• রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
২৪ ক্যারেটের সোনার মতো খাঁটি কর্মীদেরই মূল্যায়ন হবে: রমিজ উদ্দিন লন্ডনী কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র সভাপতি সাঈদ, সম্পাদক জসিম কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নতুন কমিটি গঠন সভাপতি সাঈদ আহমেদ, সাধারণ  সম্পাদক সালাহ উদ্দিন জসিম আজ থেকেই শুরু কৃষক কার্ডের তথ্য সংগ্রহ সেনাপ্রধানের সঙ্গে নৌপ্রধানের বিদায়ী সৌজন্য সাক্ষাৎ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করলেন সেনাপ্রধান বিদ্যুতের খুঁটি হেলে পড়েছে, আতঙ্কে এলাকাবাসী সব স্কুল-কলেজে মনিটরিং জোরদারের নির্দেশ, মাউশির জরুরি আদেশ ৪৫ বছর পলাতক থাকার পর জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত মোজাফফর আটক ফরিদপুরের চরভদ্রাসনে জেলের হাতে ধরা পড়ল মেছো বাঘের বাচ্চা

ক্যাটরিনার জন্য জীবন দিতে প্রস্তুত ছিলেন রণবীর

নিজস্ব সংবাদ দাতা / ২১৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০

১৩ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

অভিনেতা রণবীর কাপুর। তাকে বলিউডের ‘ক্যাসানোভা’ বলা হয়। সোনম কাপুর, দীপিকা পাড়ুকোন থেকে শুরু করে বর্তমানে আলিয়া ভাট—তার প্রেমিকার তালিকা একটি বেশি-ই দীর্ঘ!

‘সাওয়ারিয়া’ সিনেমা মুক্তির পর সোনম কাপুরের সঙ্গে রণবীরের প্রেমের গুঞ্জন শোনা যায়। এরপর দীপিকার সঙ্গে প্রেম ও ব্রেকআপ। তারপর ক্যাটরিনা কাইফের সঙ্গে সম্পর্কে জড়ান এই অভিনেতা। কিন্তু সেটিও টেকেনি। প্রায় দুই বছর হলো প্রেমে হাবুডুবু খাচ্ছেন আলিয়া-রণবীর।

তবে রণবীরের সঙ্গে অভিনেত্রী ক্যাটরিনা কাইফের প্রেমের বিষয়টিই বলিপাড়ায় সবচেয়ে বেশি আলোচিত হয়। এমনকি এই অভিনেত্রীর জন্য জীবন দিতেও প্রস্তুত ছিলেন রণবীর।

ক্যাটরিনা প্রসঙ্গে বলতে গিয়ে এক সাক্ষাৎকারে এই অভিনেতা বলেছিলেন, ‘আমার সঙ্গে কিছু মানুষের সম্পর্ক রয়েছে, যাদের জন্য জীবন দিতেও রাজি আছি। কিন্তু সৃষ্টিকর্তা আমাদের বুদ্ধি দিয়েছেন, যার মাধ্যমে আপনি কীভাবে সুখে থাকবেন তার সিদ্ধান্ত নিতে হয়।’

সালমান খানের সঙ্গে ক্যাটরিনার প্রেম নিয়ে বলিপাড়ায় চর্চা যখন তুঙ্গে, তখন হঠাৎ করেই রণবীর ও ক্যাটরিনাকে একসঙ্গে দেখা যায়। পরে জানা যায়, ‘আজব প্রেম কি গজব কাহানি’ সিনেমার সেটে তাদের বন্ধুত্ব হয়। তারপর তা প্রেমের সম্পর্কে গড়ায়। এরপর অনেকদিন তাদের লুকোচুরি প্রেম চলেছে। ২০১৪ সালে বাবা-মায়ের বাড়ি ছেড়ে ক্যাটরিনার সঙ্গে একই বাড়িতে থাকতে শুরু করেন রণবীর কাপুর।

প্রায় সাত বছর প্রেম করার পর ২০১৬ সালের জানুয়ারিতে তাদের ব্রেকআপ হয়। তাদের ব্রেকআপের কারণে ‘জাগ্গা জাসুস’ সিনেমার শুটিংও বন্ধ হয়ে যায়। যদিও পরবর্তীতে সিনেমার শুটিং শেষ করেন তারা। বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে একসঙ্গে হাসি মুখে দেখা যায় তাদের। তারা নাকি এখন ভালো বন্ধু!


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন