ঢাকা   ০২:৪৫:০২ পিএম, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী নিরাপদ পানি নিশ্চিতে বড় পরিকল্পনা : স্থানীয় সরকারমন্ত্রী আতপ চালের চাহিদা ও ভোগ নিয়ে গবেষণা জরুরি: খাদ্যমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী উখিয়ায় ৫০০ ফুট পাখি শিকারের ফাঁদ জব্দ ‎বুটেক্স আইইটি এক্সপো উদ্ভাবনকে এগিয়ে নেওয়ার প্রত্যাশা পানিসম্পদ মন্ত্রীর শিক্ষকদের জাতীয়করণ আজ হোক কাল হোক হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী পানি সহযোগিতা কমিটি: ভারতের প্রতিনিধিদের নাম চায় ঢাকা সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী ডলার পতনে বেড়েছে স্বর্ণের দাম

ভারতে বিশ্ববিদ্যালয় খোলার নির্দেশনা

Reporter Name
  • Update Time : Friday, November 13, 2020,
  • 218 Time View

১৩ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

দীর্ঘ প্রায় ৮ মাস বন্ধ থাকার পর সীমিত আকারে খুলতে যাচ্ছে ভারতের বিশ্ববিদ্যালয়সমূহ। পুনরায় চালু করার জন্য কিছু নির্দেশনাও জারি করেছে ভারতের বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন।

বিশ্ববিদ্যালয়ভিত্তিক সংবাদমাধ্যম ‘ইউনিভার্সিটি ওয়ার্ল্ড নিউজ এর সংবাদে বলা হয়েছে, করোনাভাইরাস মহামারির কারণে গত ১৫ মার্চ থেকে বন্ধ রয়েছে দেশটির উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো। দেশব্যাপী লকডাউনের পর দেশটিতে অনেক কিছুই স্বাভাবিক অবস্থায় ফিরলেও ফেরেনি বিশ্ববিদ্যালয়গুলো।

 

দেশটির বিশালতা, অনেক বেশি বিশ্ববিদ্যালয় ও বৈচিত্রপূর্ণ শিক্ষাব্যবস্থার কারণে বিশ্ববিদ্যালয়গুলো পুনরায় চালু করা কঠিন হবে বলে মনে করছেন দেশটির বিশেষজ্ঞরা। পাশাপাশি দেশটিতে করোনাভাইরাসের সংক্রমণ এখনো নিয়ন্ত্রনে না আসায় এই প্রক্রিয়া আরও জটিল হবে বলেও ধারণা করা হচ্ছে।

তবে করোনাভাইরাসের হুমকিকে সামনে রেখেই ভারতীয় ইউজিসি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলার সিদ্ধান্ত নিয়েছে। তাদের নির্দেশনায় বলা হয়েছে, রাজ্যগুলো নিজেরা শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিয়ে খুলে দিতে পারে। তবে দিল্লি, চণ্ডীগড় ও কাশ্মীরে এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান এর ওপর নির্ভর করবে।

যেসব বিশ্ববিদ্যালয় সরকারী অর্থায়নে চলে সেগুলো খোলার সিদ্ধান্ত সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নেবেন। পাশাপাশি শেষ বর্ষে থাকা শিক্ষার্থীদের জন্য কর্তৃপক্ষ যথাযথভাবে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করবেন।

 

তবে যেসব শিক্ষার্থী বিদেশ থেকে ভারতে আসতে পারবে না বা অন্য কোনো কারণে প্রোগ্রামের সাথে যথাসময়ে যোগ দিতে পারবে না তাদের জন্য বিকল্প পরিকল্পনা রাখার পরামর্শও দেওয়া হয়েছে নির্দেশনায়।

তবে বিশ্ববিদ্যালয়গুলোতে দর্শনার্থী কিংবা বহিরাগত প্রবেশের ক্ষেত্রে কড়া অবস্থানে থাকতে কতৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি