ঢাকা   ১১:৫৩:৩৬ এএম, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাসে আগুনের ঘটনায় ফখরুলের নিন্দা

Reporter Name
  • Update Time : Friday, November 13, 2020,
  • 220 Time View
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

১৩ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

রাজধানীর বিভিন্ন স্থানে বাসে আগুন দেওয়া ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১৩ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে মিট দ্য প্রেস অনুষ্ঠানে বিএনপি মহাসচিব এ নিন্দা করেন। তিনি বলেন, সরকারের এজেন্ট আন্দোলন বাধাগ্রস্ত করতে গাড়ি পুড়িয়েছে।

মির্জা ফখরুল বলেন, দেশে গণতন্ত্র না থাকলে দুষ্কৃতিকারীরা এমন নাশকতা চালায়, সরকারের কিছু এজেন্ট থাকে যারা স্যাবটাজ করে ভালো আন্দোলন বাধাগ্রস্ত করতে গাড়ি পুড়িয়ে নাশকতার সৃষ্টি করে, এমন নাশকতার তীব্র নিন্দা জানাই।

প্রথমে এক-এগারোর সরকারের লক্ষ্য ছিল মাইনাস টু উল্লেখ করে তিনি বলেন, পরবর্তীতে তারা মাইনাস ওয়ান বাস্তবায়ন করেন।  আর তাদের এ কাজে সক্রিয় ভূমিকা রাখেন আওয়ামী লীগের নেতারা। সে সময় শেখ হাসিনা বলেছিলেন, তিনি ক্ষমতায় এলে এক-এগারোর সরকারের সব কাজের বৈধতা দেবেন।  সেজন্যই ক্ষমতায় এসেই তিনি বিএনপিকে নির্মূল করতে থাকেন।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনীতি প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, বেগম খালেদা জিয়া মানসিকভাবে রাজনীতিতে সক্রিয় রয়েছেন। আমাদের রাজনীতিতে তার প্রভাব রয়েছে।  তিনি রাজনীতি থেকে যাননি, যাবেন না।  তার অস্তিত্ব গভীরভাবে দেশের জনগণের মাঝে আছে।

তিনি জানান, খালেদা জিয়ার স্বাস্থ্য অবস্থা স্থিতিশীল রয়েছে। চিকিৎসার জন্য তার বিদেশে যাওয়াটা পরিস্থিতির ওপর নির্ভর করে।

খালেদা জিয়া ও তারেক রহমানের মতের অমিলের বিষয়ে তিনি বলেন, বিএনপিতে কোনো দ্বন্দ্ব নেই।  প্রতি শনিবার আমাদের স্থায়ী কমিটির বৈঠক হয়।  সেখানে সব বিষয়ে সিদ্ধান্ত হয়।  বিএনপি ঐক্যবদ্ধ রয়েছে।

সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে ডিআরইউ এর কার্যনির্বাহী কমিটির সদস্য মঈনুল আহসানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম আজাদ।

 

মির্জা ফখরুলের জীবনী পাঠ করেন সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী। এ সময় দপ্তর সম্পাদক মো. জাফর ইকবালসহ কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি