• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
জয়পুরহাটে তরুণ ক্রিকেটারদের উৎসাহিত করতে জার্সি বিতরণ জয়পুরহাট সরকারি কলেজে জুলাই-আগস্ট শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন দেশ নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সংসদ উপনেতার পদে নতুন মুখ, নাকি এবারও শূন্য? তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ঘিরে তুঙ্গে কূটনৈতিক তৎপরতা শিক্ষকদের অশ্রু মুছতে ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে দোয়া ও দুঃস্থদের খাবার বিতরণ পুত্রবধূর বিরুদ্ধে চাচা শাশুড়ির মুখে ফুটন্ত পানি ঢেলে দেওয়ার অভিযোগ ১৫ আগস্ট ঘিরে যশোরে হাই অ্যালার্ট, ছয়টি পয়েন্টে চলছে তল্লাশি সামিট এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু

অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু

নিজস্ব সংবাদ দাতা / ১৭০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২০

১৩ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

জয়পুরহাটে ব্যাটারিচালিত অটোরিকশায় চার্জে দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল কাদের (২৮) নামে এক চালকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) রাতে কালাই উপজেলার বেজখণ্ড গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আব্দুল কাদের বেজখণ্ড গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে।

ওসি সেলিম মালিক জানান, নিজ বাড়িতে প্রতিদিনের মতো শুক্রবারও অটোরিকশার ব্যাটারিতে বৈদ্যুতিক সংযোগ দিয়ে চার্জ দিচ্ছিলেন আব্দুল কাদের। এ সময় সংযোগ করা একটি ছেঁড়া তারে আব্দুল কাদেরের হাত লাগলে তিনি বিদ্যুতায়িত হন। পরে তাকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন