• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
জয়পুরহাটে তরুণ ক্রিকেটারদের উৎসাহিত করতে জার্সি বিতরণ জয়পুরহাট সরকারি কলেজে জুলাই-আগস্ট শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন দেশ নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সংসদ উপনেতার পদে নতুন মুখ, নাকি এবারও শূন্য? তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ঘিরে তুঙ্গে কূটনৈতিক তৎপরতা শিক্ষকদের অশ্রু মুছতে ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে দোয়া ও দুঃস্থদের খাবার বিতরণ পুত্রবধূর বিরুদ্ধে চাচা শাশুড়ির মুখে ফুটন্ত পানি ঢেলে দেওয়ার অভিযোগ ১৫ আগস্ট ঘিরে যশোরে হাই অ্যালার্ট, ছয়টি পয়েন্টে চলছে তল্লাশি সামিট এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু

গজারিয়ায় সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানের পরিত্যাক্ত বসত ঘরে আগুন

নিজস্ব সংবাদ দাতা / ১৮১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২০

১৩ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা পরিষদের (সাবেক) মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিনের পরিত্যাক্ত বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ঘরটির একাংশ পুড়ে গেছে। শুক্রবার ভবেরচর ইউনিয়নের নয়াকান্দী গ্রামে রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। গজারিয়া উপজেলা পরিষদের (সাবেক) মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিনের বড় ভাই হুমায়ুন কবির জানান, আমরা আগুনের খবর পেয়ে ভবেরচর ৎেকে ছুটে আসি। এসে দেখি ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই প্রতিবেশীরা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। তিনি আরো জানান, জায়গা নিয়ে একটি পরিবারের সঙ্গে তাদের বিরোধ চলছে।

এই বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটাতে পারে বলে জানান। প্রতিবেশী ইকবালের স্ত্রী আসমা বেগম বলেন, রাত ৯টার দিকে শব্দ পেয়ে জানালা খুলে দেখি সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিনের পরিত্যাক্ত বসতঘরের টিনের বেড়াতে আগুন জ্বলতেছে। আগুন আগুন চিৎকারে আশপাশের লোকজন এসে বালতিতে করে পানি দিয়ে আধা ঘন্টা চেষ্টা করে আগুন নিভান। এ বিষয়ে গজারিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টীম লিডার আনোয়ার হোসেন বলেন, আগুন লাগার খবর পেয়ে ঘটনার স্থলে ছুটে আসি। আমরা আসার আগেই প্রতিবেশীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তদের দেওয়া আগুনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানা যায়নি বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন