• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
জাতীয় যাকাত সংগ্রহে শীর্ষে ডিসি ফরিদা খানম ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই

গৃহবধূ হত্যা: ৩ আসামি গ্রেপ্তার

নিজস্ব সংবাদ দাতা / ১৬৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২০

১৫ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় গৃহবধূ রাধা রাণীর মরদেহ উ্দ্ধারের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৫ নভেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান।

সংবাদ সম্মেলনে মুস্তাফিজুর রহমান বলেন, গত ৫ নভেম্বর কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের করাতকান্দি বিলের পাশে অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার করে কুমারখালী থানা পুলিশ। ৬ নভেম্বর নিহত ওই নারী রাধা রাণী রায়ের (৪৩) ভাই নীলফামারীর বাসিন্দা সুভাস চন্দ্র রায় বাদী হয়ে কুমারখালী থানায় হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় তথ্যপ্রযুক্তির ব্যবহার, সিসিটিভি ফুটেজ ও বিভিন্ন কৌশলে হত্যায় জড়িতদের শনাক্ত করে পুলিশ।

তিনি বলেন, ১৩ নভেম্বর বরিশালের উজিরপুর উপজেলার চান মোল্লার ছেলে হানিফ মোল্লাকে (৩০) বরিশাল শহর থেকে গ্রেপ্তার করা হয়। তার স্বীকারোক্তিতে জানা যায়- রাধা রাণীর সঙ্গে বরিশালের উজিরপুর উপজেলার বহরকাঠী গ্রামের আব্দুর রশিদের ঢাকায় তার পরিচয় হয়। পরে তাদের বিয়ে হলে রাধা রাণী স্বামী বাড়িতে থাকতেন। তবে রাধা রাণীর পরিবারের কেউ বিষয়টি জানতেন না। পরিবারের কলহের জের ধরে গত ৪ নভেম্বর বরিশাল থেকে নীলফামারী যাওয়ার পথে কুষ্টিয়ার খোকসা উপজেলায় তাকে হত্যা করে মরদেহ রাস্তায় ফেলে দেওয়া হয়।

এ হত্যা মামলায় গতকাল শনিবার (১৪ নভেম্বর) গাজীপুরের কালিয়াকৈর থানার লামা আশুলিয়া থেকে আব্দুর রশিদকে (৩৫) ও আজ রোববার (১৫ নভেম্বর) বরিশালের গৌরনদী থানার বাটাজোর থেকে আলামিন খলিফাকে (৪০) পুলিশ গ্রেপ্তার করে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন