ঢাকা   ০৩:৩১:১২ পিএম, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মহাখালী বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা এসি বাসে আগুন প্রধানমন্ত্রীর হাত ধরেই দেশের উন্নয়ন ও মানুষের ভাগ্যের পরিবর্তন হবে: প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী নিরাপদ পানি নিশ্চিতে বড় পরিকল্পনা : স্থানীয় সরকারমন্ত্রী আতপ চালের চাহিদা ও ভোগ নিয়ে গবেষণা জরুরি: খাদ্যমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী উখিয়ায় ৫০০ ফুট পাখি শিকারের ফাঁদ জব্দ ‎বুটেক্স আইইটি এক্সপো উদ্ভাবনকে এগিয়ে নেওয়ার প্রত্যাশা পানিসম্পদ মন্ত্রীর শিক্ষকদের জাতীয়করণ আজ হোক কাল হোক হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী পানি সহযোগিতা কমিটি: ভারতের প্রতিনিধিদের নাম চায় ঢাকা

নিজেদের বাড়িঘর নিজেরাই পুড়িয়ে দিচ্ছে আর্মেনীয়রা

Reporter Name
  • Update Time : Sunday, November 15, 2020,
  • 234 Time View

১৫ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

নাগরনো-কারাবাখ থেকে পালিয়ে যাওয়ার আগে নিজেদের বাড়িঘর পুড়িয়ে দিচ্ছে আর্মেনীয় বংশোদ্ভূতরা। শনিবার আল-জাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছে।

গত কয়েক দশক ধরে নাগরনো-কারাবাখের কালবাজার জেলাটি দখল করে রেখেছিল আর্মেনীয় বংশোদ্ভূতরা। প্রায় ছয় সপ্তাহ ধরে নাগরনো-কারাবাখ নিয়ে লড়াইয়ের পর আজারবাইজানের সঙ্গে শান্তিচুক্তি করে আর্মেনিয়া। কয়েক দফা চুক্তি ভঙ্গের পর গত সপ্তাহে নাগরনো-কারাবাখে শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করেছে রাশিয়া। নতুন চুক্তির আলোকে যুদ্ধের মাধ্যমে আজারবাইজান নাগরনো-কারাবাখের দ্বিতীয় বৃহত্তম শহর শুশাসহ যেসব এলাকা দখলে রেখেছে সেগুলো তাদের দখলেই থাকবে। আর আর্মেনীয় বংশোদ্ভূত নাগরনো-কারাবাখের বাহিনী যেসব স্থানে হামলা চালিয়েছে সেসব স্থান থেকে তাদেরকে পহেলা ডিসেম্বরের মধ্যে সরে যেতে হবে।

আল-জাজিরা জানিয়েছে, শনিবার সীমান্তবর্তী জেলা মারতাকার্টের চারেকতার গ্রামের ছয়টি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। বাসিন্দারা আর্মেনিয়ায় চলে যাওয়ার আগে তাদের বাড়িগুলো পুড়িয়ে দেয়।

স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘এটি আমার বাড়ি। তুর্কিদের জন্য আমি এটি ছেড়ে যেতে পারি না। সবাই তাদের বাড়ি আজ পুড়িয়ে দিচ্ছে। আমাদেরকে এলাকা ছাড়তে মধ্যরাত পর্যন্ত সময় দেওয়া হয়েছে।’

প্রসঙ্গত, আজারবাইজানের বাসিন্দাদের আর্মেনীয়রা তুর্কি বলে সম্বোধন করে থাকে।

শুক্রবার চারেকতারের আরও ১০টি বাড়ি পোড়ানো হয়েছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি