• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
জাতীয় যাকাত সংগ্রহে শীর্ষে ডিসি ফরিদা খানম ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই

পঞ্চাশ টাকা দেখিয়ে শিশু ধর্ষণ, আটক এক

নিজস্ব সংবাদ দাতা / ১৭২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২০

১৫ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

সিরাজগঞ্জে পঞ্চাশ টাকার লোভ দেখিয়ে ১০ বছরের শিশুকে ধর্ষণ করেছে আবুল কালাম (৪৮) নামের এক ব্যক্তি। এঘটনায় স্থানীয়রা আবুল কালামকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করেছে।

শনিবার (১৪ নভেম্বর) সন্ধ‌্যায় সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শরীফুল ইসলাম।

আটক কালাম সিরাজগঞ্জ পৌর এলাকার জানপুর মধ্যপাড়া মহল্লার মৃত মেছের আলী শেখের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে এসআই জানান, দুপুরে ৫০ টাকার লোভ দেখিয়ে বেড়ানোর কথা বলে এক শিশুটিকে (১০) পলিটেকনিক ইনস্টিটিউট ও হর্টিকালচার সেন্টারের মাঝখানে তেলের খেও বিলে নিয়ে যান কালাম। এ সময় বিষয়টি স্থানীয় কয়েকজনের নজরে আসে। পরে বেশ কিছুক্ষণ দেরি হওয়ায় সন্দেহ হলে কয়েকজন এলাকাবাসী বিলের মধ্যে তাকে খোঁজ করতে থাকেন। একপর্যায়ে শিশুটিকে ধর্ষণ করে পালিয়ে যাবার সময় কালামকে হাতেনাতে আটক করে পুলিশে সোর্পদ করে স্থানীয়রা।

এসআই আরও  জানান, শিশুটিকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত কালামকে থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন