• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ফেসবুকে মানহানিকর মিথ্যা তথ্য ছড়ানো ঠেকাতে সরকারকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে নজরুলের ৫৭ কোটি টাকার সম্পদ ক্রোক, আরও মামলা তারেক রহমান: মানুষের হৃদয়ের কথা বলেন ডাকাতি ও মাদক মামলার ৪ আসামিকে আদালতে প্রেরণ চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৫২৪ পুলিশ-ম্যাজিস্ট্রেসি সমন্বয় জোরদারে আলোচনা সভা মেঘনায় ৩০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার দাউদকান্দি ও মেঘনায় জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা বরদাশত করা হবে না : ড.খন্দকার মারুফ ভাওরখোলা ইউনিয়নকে  মডেল ইউনিয়ন গড়তে চাই’ —মো. আব্দুল মতিন জনপ্রতিনিধিত্ব মানে মানুষের আমানত: দলীয় সমর্থন শতভাগ আশাবাদী

বীরাঙ্গনার গল্পে তানিন

নিজস্ব সংবাদ দাতা / ২৪২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২০

১৬ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

মহান স্বাধীনতা যুদ্ধে বীরাঙ্গনাদের ভূমিকা কম নয়। একাত্তরে মুক্তিযুদ্ধে বীরাঙ্গনাদের জীবন কেমন কেটেছে, তা নিয়ে নির্মিত হয়েছে ‘জননী জন্মভূমি’ শিরোনামে চলচ্চিত্র। নাদিয়া আফরিনের পরিচালনায় এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন তানিন হক।

সম্প্রতি গাজীপুরের বিভিন্ন মনোরম লোকেশনে চলচ্চিত্রটির দৃশ্যধারণ সম্পন্ন হয়। তানিন ছাড়াও এতে অভিনয় করেছেন নন্দিত অভিনেত্রী আনোয়ারা, মাহমুদুল হাসান মিঠু (বড়দা মিঠু), ফারজানা ছবি, পীরজাদা হারুন, শেলী আহসান প্রমুখ।

তানিন এতে অভিনেত্রী আনোয়ারার ছোটবেলার চরিত্রে অভিনয় করেছেন। এ প্রসঙ্গে তানিন বলেন, ক্যারিয়ারের তৃতীয় চলচ্চিত্রে অভিনয় করলাম। এখানে আনোয়ারা ম্যাডামের ছোটবেলার চরিত্রে অভিনয় করেছি। আমার চরিত্রের নাম রোকেয়া। বীরাঙ্গনাদের গল্পে অভিনয় করতে পেরে নিজেকে ধন্য মনে করছি।

ছোটবেলা থেকেই অভিনেত্রী আনোয়ারার ভক্ত তানিন। বিষয়টি উল্লেখ করে বলেন, ছোটবেলা থেকে আনোয়ারা ম্যাডামের অনেক বড় ভক্ত। তার মতো গুণী অভিনেত্রীর সঙ্গে কাজ করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। শুটিংয়ের সময় তিনি অনেক সহযোগিতা করেছেন।

তানিন হক এর আগে মালেক আফসারী পরিচালিত ‘পাসওয়ার্ড’ ও জাকির হোসের রাজু পরিচালিত ‘মনের মতো মানুষ পাইলাম না’ সিনেমায় অভিনয় করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন