• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
জয়পুরহাটে তরুণ ক্রিকেটারদের উৎসাহিত করতে জার্সি বিতরণ জয়পুরহাট সরকারি কলেজে জুলাই-আগস্ট শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন দেশ নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সংসদ উপনেতার পদে নতুন মুখ, নাকি এবারও শূন্য? তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ঘিরে তুঙ্গে কূটনৈতিক তৎপরতা শিক্ষকদের অশ্রু মুছতে ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে দোয়া ও দুঃস্থদের খাবার বিতরণ পুত্রবধূর বিরুদ্ধে চাচা শাশুড়ির মুখে ফুটন্ত পানি ঢেলে দেওয়ার অভিযোগ ১৫ আগস্ট ঘিরে যশোরে হাই অ্যালার্ট, ছয়টি পয়েন্টে চলছে তল্লাশি সামিট এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু

চুরি হওয়া নবজাতক ২ দিনেও উদ্ধার হয়নি

নিজস্ব সংবাদ দাতা / ১৬৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০

১৭ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় ঘুমন্ত বাবা-মার কোল থেকে চুরি হওয়া নবজাতক এখনও উদ্ধার হয়নি।

আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টা পর্যন্ত চুরির দুইদিন পেরিয়ে গেলেও শিশুটির সন্ধান মেলেনি। রোববার (১৫ নভেম্বর) রাতে গাবতলা গ্রামের সুজন খান ও শান্তা আক্তার দম্পতির মাঝ থেকে তাদের ১৭ দিন বয়সী সন্তান সোহানাকে চুরি করে নিয়ে যায় দুবৃত্তরা।

নবজাতক চুরির ঘটনায় সোমবার (১৬ নভেম্বর) রাতে শিশুর দাদা মো. আলী হোসেন খান বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মোরেলগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

শিশুর বাবা সুজন খান বলেন, ‘আমার সন্তানকে ফিরে পেতে চাই। আমার অবুজ সন্তান ফিরে পেতে সরকারের সহযোগিতা কামনা করছি।’

মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, শিশুটি উদ্ধারে পুলিশের কয়েকটি টিম কাজ করছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন