ঢাকা   ০২:৩৬:১২ পিএম, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গুলিস্তানে ডিএসসিসির অভিযানে শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ দাউদকান্দিতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ‘মানুষের ক্ষতি না করাই বড় দায়িত্ব: ডিআইজি আব্দুল কুদ্দুছ পিপিএম চালকের আচরণ ও ফিটনেসের কথা বললে গাত্রদাহ হয়: সড়কমন্ত্রী রংপুরে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ মেঘনায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা মেঘনা ইকোনমিক জোনে চুরির মামলাসহ গ্রেপ্তার একাধিক আসামি

খাদ্যবান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে গুদামজাত করায় এক জনের কারাদণ্ড

Reporter Name
  • Update Time : Tuesday, November 17, 2020,
  • 171 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

১৭ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জে ন্যায্যমূল্যের খাদ্যবান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে গুদামজাত করায় মো. রুকু মিয়াকে (৫৫) এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৬ নভেম্বর) রাত ৯টায় এসব তথ্য নিশ্চিত করেন ইউএনও মো. মতিউর রহমান খান।

এর আগে বিকেল ৫টায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মতিউর রহমান খানের নেতৃত্বে চৌধুরী বাজারে পরিচালিত মোবাইল কোর্টে মো. রুকু মিয়াকে হাতেনাতে গ্রেফতার করা হয়। রুকু মিয়া উপজেলার জশকেশরী গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে।

এ সময় গুদামজাত ৩ হাজার ৮৩০ কেজি চাল (৩০ কেজি ওজনের ২৬ বস্তা ও ৫০ কেজি ওজনের ৬১ বস্তা) জব্দ করা হয় এবং জব্দকৃত চালের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে দায়িত্ব দেয়া হয়।

পরে মো. রুকু মিয়াকে অত্যাবশকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ অনুসারে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযানে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এবং শিবপাশা ফাঁড়ির একদল পুলিশ সহযোগিতা করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি