ঢাকা   ০২:৩২:২৯ পিএম, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গুলিস্তানে ডিএসসিসির অভিযানে শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ দাউদকান্দিতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ‘মানুষের ক্ষতি না করাই বড় দায়িত্ব: ডিআইজি আব্দুল কুদ্দুছ পিপিএম চালকের আচরণ ও ফিটনেসের কথা বললে গাত্রদাহ হয়: সড়কমন্ত্রী রংপুরে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ মেঘনায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা মেঘনা ইকোনমিক জোনে চুরির মামলাসহ গ্রেপ্তার একাধিক আসামি

ঠাকুরগাঁওয়ে ডিবির পুলিশের এসআই রবিউলের অভিযানে নারী ইয়াবা বিক্রেতাসহ দুইজন গ্রেফতার

Reporter Name
  • Update Time : Tuesday, November 17, 2020,
  • 199 Time View
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

১৭ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,  মোঃ আকতারুল ইসলাম আক্তার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে এক নারী ইয়াবা বিক্রেতাসহ দুইজন গ্রেফতার হয়েছে। গতকাল রোজ সোমবার (১৬ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার 2নং নেকমরদ ইউনিয়নের করনাইট কুমারগঞ্জ বাজার থেকে তাদের ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে ডিবি পুলিশের একটি চৌকষ টিম।

ধৃত নারী ইয়াবা ব্যবসায়ী মোছা. সরবানু (৩৫) বালিয়াডাঙ্গী উপজেলার ঝিগড়া দলুয়া গ্রামের মো: শহিদুল ইসলামের স্ত্রী, অপর মাদক ব্যবসায়ী মো: হাসিরুল হক (২০) একই এলাকার নূর মোহাম্মদ এর ছেলে। ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি পুলিশের ওসি মো: রফিকুল ইসলাম।

ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম জানান, গোপন সংবাদে অবগত হয়ে রাণীশংকৈল উপজেলাধীন নেকমরদ ইউনিয়নের কুমারগঞ্জ বাজার এলাকায় ইয়াবা বিক্রেতাদের ধরতে ওৎ পেতে থাকে ডিবি পুলিশের এসআই পুস্পরঞ্জন দেবনাথ এর নেতৃত্বে গঠিত একটি আভিযানিক টিম। এসময় উক্ত নারী ও যুবকের গতিবিধি সন্দেজনক মনে হওয়ায় তাদের পথরোধ করে জিজ্ঞাসাবাদ শেষে দেহতল্লাশী করলে একজনের নিকট হতে ৬০ পিস ইয়াবা ও অপরজনের কাছ থেকে ৪০ পিসসহ মোট একশত পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় ডিবি পুলিশের এসআই পুস্পরঞ্জন দেবনাথ বাদী হয়ে আটক দুইজনের বিরুদ্ধে রাণীশংকৈল থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেছেন বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি