ঢাকা   ০৩:২৯:০৭ পিএম, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মহাখালী বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা এসি বাসে আগুন প্রধানমন্ত্রীর হাত ধরেই দেশের উন্নয়ন ও মানুষের ভাগ্যের পরিবর্তন হবে: প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী নিরাপদ পানি নিশ্চিতে বড় পরিকল্পনা : স্থানীয় সরকারমন্ত্রী আতপ চালের চাহিদা ও ভোগ নিয়ে গবেষণা জরুরি: খাদ্যমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী উখিয়ায় ৫০০ ফুট পাখি শিকারের ফাঁদ জব্দ ‎বুটেক্স আইইটি এক্সপো উদ্ভাবনকে এগিয়ে নেওয়ার প্রত্যাশা পানিসম্পদ মন্ত্রীর শিক্ষকদের জাতীয়করণ আজ হোক কাল হোক হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী পানি সহযোগিতা কমিটি: ভারতের প্রতিনিধিদের নাম চায় ঢাকা

রাশিয়ার ঐতিহাসিক সিদ্ধান্ত, ফিলিস্তিনে ইহুদি বসতি অবৈধ ঘোষণা

Reporter Name
  • Update Time : Wednesday, November 18, 2020,
  • 212 Time View

১৮ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

ইসরায়েলের বিপক্ষে ঐতিহাসিক ঘোষণা দিলো রাশিয়া। ফিলিস্তিনের পশ্চিম তীরে ইহুদিবাদী উপশহর নির্মাণ অবৈধ ঘোষণা করলো দেশটি।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার (১৭ নভেম্বর) এক বিবৃতিতে বলেছে, ইসরায়েল পূর্ব বায়তুল মুকাদ্দাস বা পূর্ব জেরুজালেম এলাকায় সহস্রাধিক বাড়ি নির্মাণের বিষয়ে যে টেন্ডার জারি করেছে তা আন্তর্জাতিক আইনের বিরোধী এবং সংকট সমাধানের চলমান প্রক্রিয়ার পরিপন্থী।

রোববার (১৬ নভেম্বর) ইসরায়েলের একটি পত্রিকা জানিয়েছে, মার্কিন নির্বাচনের আগে ইসরায়েলি মন্ত্রিসভা পূর্ব জেরুজালেমে এক হাজার দুইশ বাড়ি নির্মাণের একটি প্রস্তাব অনুমোদন করেছে। এই খবরের প্রতিক্রিয়ায় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, এ ধরণের তৎপরতা ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে বিরোধের ন্যায়সঙ্গত সমাধানের পথকে রুদ্ধ করে দেবে। এর ফলে পশ্চিম এশিয়ায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনাও শেষ হয়ে যাবে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২৩৩৪ নম্বর ইশতেহারে ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদি উপশহর নির্মাণকে অবৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে। কিন্তু ইহুদিবাদী ইসরায়েল জাতিসংঘ ইশতেহার লঙ্ঘন করে একের পর এক উপশহর নির্মাণ করে যাচ্ছে। উপশহর নির্মাণের অংশ হিসেবে ফিলিস্তিনিদের ঘরবাড়ি ধ্বংসের কাজও অব্যাহত রেখেছে দখলদারেরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি