• শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অশুভ দৃষ্টিভঙ্গি সত্যকে কখনো পরাজিত করতে পারে না রায়পুরে নৃশংস হত্যাকাণ্ড: হোমনায় পাশাপাশি চার কবরে ঘুমালো নিঃশেষ হওয়া পরিবারটি জাতীয় যাকাত সংগ্রহে শীর্ষে ডিসি ফরিদা খানম ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

গজারিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা, আহত-২

নিজস্ব সংবাদ দাতা / ১৭৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২০

১৮ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, এম ডি ওসমান, গজারিয়া প্রতিনিধি :

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ট্রাকের চালকসহ দুইজন আহত হয়েছে।
আহত ব্যক্তিরা হলেন, ট্রাক চালক নেত্রকোনা জেলার বাসিন্দা মো. হান্নান(৩০), চালকের সহকারী কুমিল্লা জেলার বাসিন্দা আরিফ হোসেন (২৫)।
বুধবার রাত পৌনে ১০টার দিকে উপজেলার বাউশিয়া ইউনিয়নে দড়ি বাউশিয়া নামক স্থানে এই ঘটনা ঘটে।
গজারিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টীম লিডার সাইদুর রহমান খান দিপু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি মুঠো ফোনে জানান, রাজধানী ঢাকা থেকে চট্টগ্রাম উদ্দেশ্যে কুমিল্লাগামী একটি ট্রাক (ময়মনসিং ড ১১-০০১৫) যাচ্ছিলো। পথিমধ্যে উপজেলার বাউশিয়া ইউনিয়নে দড়ি বাউশিয়া নামক স্থানে পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
এসময় ট্রাক চালক ও তার সহকারী আহত।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন