ঢাকা   ০৩:৩০:৪৮ পিএম, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মহাখালী বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা এসি বাসে আগুন প্রধানমন্ত্রীর হাত ধরেই দেশের উন্নয়ন ও মানুষের ভাগ্যের পরিবর্তন হবে: প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী নিরাপদ পানি নিশ্চিতে বড় পরিকল্পনা : স্থানীয় সরকারমন্ত্রী আতপ চালের চাহিদা ও ভোগ নিয়ে গবেষণা জরুরি: খাদ্যমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী উখিয়ায় ৫০০ ফুট পাখি শিকারের ফাঁদ জব্দ ‎বুটেক্স আইইটি এক্সপো উদ্ভাবনকে এগিয়ে নেওয়ার প্রত্যাশা পানিসম্পদ মন্ত্রীর শিক্ষকদের জাতীয়করণ আজ হোক কাল হোক হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী পানি সহযোগিতা কমিটি: ভারতের প্রতিনিধিদের নাম চায় ঢাকা

নিউ ইয়র্কে ফের স্কুল বন্ধ ঘোষণা

Reporter Name
  • Update Time : Thursday, November 19, 2020,
  • 238 Time View

১৯ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় আবারও স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে অনির্দিষ্টকালের জন্য এ নির্দেশ বলবৎ থাকবে।

বুধবার (১৮ নভেম্বর) নিউ ইয়র্ক সিটি স্কুলের চ্যান্সেলর রিচার্ড কারানজা স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শহরের সব স্কুল বন্ধ থাকবে এবং অচিরেই অনলাইনের মাধ্যমে পাঠদান কর্মসূচি শুরু করা হবে।’

করোনা প্রাদুর্ভাবের শুরুতে গত মার্চ মাসে সব স্কুল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। দুই মাস আগে সে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। করোনা সংক্রমণের মাত্রা বাড়তে থাকায় নতুন করে আবার স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হলো।

নিউ ইয়র্কের মেয়র বিল ডি ব্লেসিও বলেন, ‘এ সিদ্ধান্ত নিয়ে কেউ খুশি নন। আমরা আসলেই এর জন্য অত্যন্ত দুঃখ প্রকাশ করছি।’ তিনি বলেন, ‘আমি অভিভাবক, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিশুদের প্রতি জোর দিয়ে বলতে চাই যে, খুব শিগগিরই আমরা ফিরে আসব।’

বিবিসির খবরে বলা হয়, নিউ ইয়র্ক শহরে এখন পর্যন্ত প্রায় ৩৫ হাজার মানুষ মারা গেছে। বসন্তে শহরটি মার্কিন যুক্তরাষ্ট্রের করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল ছিল।

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে প্রায় এক কোটি ১৯ লাখ আক্রান্ত ও দুই লাখ ৫৬ হাজার মানুষ মারা গেছে।

বিশ্বব্যাপী বেড়েই চলেছে করোনাভাইরাস আক্রান্ত ও মৃতের সংখ্যা। প্রাণঘাতী এ ভাইরাসে বিশ্বব্যাপী এখন পর্যন্ত পাঁচ কোটি ৬৫ লাখ মানুষ আক্রান্ত হয়েছে। এতে মৃত্যু হয়েছে ১৩ লাখ ৫৩ হাজারের মানুষের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি