ঢাকা   ০৩:৩৮:১৪ পিএম, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

নওগাঁয় দাঁড়িয়ে থাকা ট্রাককে অপর ট্রাকের ধাক্কা, নিহত ২

Reporter Name
  • Update Time : Friday, November 20, 2020,
  • 210 Time View
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

২০ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, নওগাঁ সংবাদাদাতা:

নওগাঁর মান্দায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে অপর এক  ট্রাকের ধাক্কা দেওয়াতে দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় ৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের শহীদ কামরুজ্জামান টেক্সটাইল কলেজের পাশে জোনাকি হোটেলের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন— কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার আংগারিয়া গ্রামের শরৎ চন্দ্র বর্মন এর ছেলে দীনেশ চন্দ্র (৩৮) এবং দীনবন্ধু’র ছেলে দীনেশ বর্মন (৩৬)।

এ ঘটনায় আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিক‌্যাল কলেজ হাসপাতালে (রামেক) পাঠানো হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি শাহিনুর রহমান জানান, মান্দা উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের শহীদ কামরুজ্জামান টেক্সটাইল কলেজের পাশে জোনাকি হোটেলের সামনে একটি বালুবাহী ট্রাক থামানো ছিল। অপরদিকে, কুড়িগ্রাম থেকে খড় বোঝায় একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-২৪-১৩১০) রাজশাহীর বাগমারা উপজেলার মচমইল হাটে পান কেনার জন্য যাচ্ছিল। আবহাওয়া কুয়াশাচ্ছন্ন থাকায় শুক্রবার সকালের দিকে খড় বোঝায় ট্রাকটি থেমে থাকা ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে আঘাত করা ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ট্রাকের সামনে চালকের পাশে বসে থাকা পান ব্যবসায়ী দীনেশ চন্দ্র ও দীনেশ বর্মন ঘটনাস্থলেই মারা যান।

এসময় চালক ও ট্রাকের উপর থাকা আরও চারজন আহত হন। ট্রাকের চালক শিপন আলীকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অন‌্যদের অবস্থা গুরুতর হওয়ায় রাজশাহী মেডিক‌্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। মান্দা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দুর্ঘটনা কবলিতদের উদ্ধার করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি