• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনার মুগার চরে মাদকবিরোধী র‍্যালি শিক্ষার্থী লাঞ্ছনার অভিযোগে যশোর শিক্ষা বোর্ড সচিবের অপসারণ দাবিতে বিক্ষোভ নগরকান্দায় বিএনপির দুই নেতার বিরুদ্ধে ফেক আইডিতে অপপ্রচারের অভিযোগ উখিয়ায় বিজিবির অভিযানে ২ লাখ ইয়াবা উদ্ধার, চোরাকারবারি জয়নাল অধরা ফরিদপুরে ৫ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার, আদালতে এক বছরের কারাদণ্ড কোদালিয়া শহীদনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা শামীম মুন্সীর অ্যাটর্নি জেনারেলের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ পাঁচবিবিতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে নোবিপ্রবি ছাত্রদলের দোয়া ও মিলাদ কালিহাতীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন, পোনা অবমুক্ত ও পুরস্কার বিতরণ

বলাৎকারের অভিযোগে দুই মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

নিজস্ব সংবাদ দাতা / ১৭৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০

২৬ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

টাঙ্গাইলের ঘাটাইলের একটি হাফিজিয়া মাদ্রাসা থেকে বলাৎকারের অভিযোগে দুই শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে তাদের মাদ্রাসা থেকে গ্রেপ্তার করা হয়। বলাৎকারের শিকার দুই শিশু ওই মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র।

গ্রেপ্তার শিক্ষকরা হলেন- গোপালপুর উপজেলার শরিয়তপুর গ্রামের রমিজুল (২২) ও ভূঞাপুর উপজেলার নিকরাইল গ্রামের খায়রুল (২২)।

ঘাটাইল থানার পুলিশের উপ-পরিদর্শক মতিউর রহমান জানান, বলাৎকারের শিকার শিশুরা নির্যাতনের বিষয়টি পরিবারকে জানালে পরিবার থানায় অভিযোগ জানায়। পরে মাদ্রাসা থেকে অভিযুক্ত শিক্ষক রমিজুল ও খায়রুলকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরো বলেন, এ বিষয়ে ঘাটাইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে এবং অভিযুক্ত শিক্ষকদের জেলহাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন