• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনার মুগার চরে মাদকবিরোধী র‍্যালি শিক্ষার্থী লাঞ্ছনার অভিযোগে যশোর শিক্ষা বোর্ড সচিবের অপসারণ দাবিতে বিক্ষোভ নগরকান্দায় বিএনপির দুই নেতার বিরুদ্ধে ফেক আইডিতে অপপ্রচারের অভিযোগ উখিয়ায় বিজিবির অভিযানে ২ লাখ ইয়াবা উদ্ধার, চোরাকারবারি জয়নাল অধরা ফরিদপুরে ৫ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার, আদালতে এক বছরের কারাদণ্ড কোদালিয়া শহীদনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা শামীম মুন্সীর অ্যাটর্নি জেনারেলের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ পাঁচবিবিতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে নোবিপ্রবি ছাত্রদলের দোয়া ও মিলাদ কালিহাতীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন, পোনা অবমুক্ত ও পুরস্কার বিতরণ

সালিশে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, বিচার চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন

নিজস্ব সংবাদ দাতা / ১৭৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০

২৬ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, কুমিল্লা প্রতিনিধি:

ইউপি চেয়ারম্যান ও মেম্বারের উপস্থিতিতে সালিশে গোলাম মহিউদ্দিন নামে এক ওষুধ ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার বিচার চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছেন তার স্ত্রী মাফিয়া বেগম। আবেদনটি মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে গৃহীত হয়। প্রধানমন্ত্রী বরাবর আবেদনে নিহতের স্ত্রী মাফিয়া বেগম আসামিদের উপযুক্ত বিচার চেয়ে বলেন, আমার চার সন্তানের মধ্যে তিনজনই প্রতিবন্ধী। তাদের মাসিক ওষুধের খরচ ১০ হাজার টাকা, যা জোগান দিতো আমার স্বামী তার ওষুধের ব্যবসা থেকে।

গত ১২ নভেম্বর কুমিল্লার মেঘনা উপজেলার শিবনগর গ্রামে এ ঘটনা ঘটে।

এদিকে আসামিদের ফাঁসির দাবিতে উপজেলার শিবনগর, চন্দনপুর, মুক্তিনগর বাজারসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পোস্টারিং করা হয়েছে। এছাড়া উপজেলার প্রত্যন্ত এলাকায়ও পোস্টারিং করা হবে বলে জানিয়েছেন নিহত মহিউদ্দিনের ভাতিজা স্কুল শিক্ষক মুক্তাদির উল্লাহ।

জমি সংক্রান্ত বিরোধ মীমাংসার জন্য গত ১২ নভেম্বর স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আহসান উল্লাহ ও মেম্বার আলফাজ উদ্দিনের উপস্থিতিতে পরিমাপ চলার সময় মামলার এক নম্বর আসামি লুৎফর রহমানের নেতৃত্বে পিটিয়ে হত্যা করা হয় গোলাম মহিউদ্দিনকে। এ ঘটনায় গত ১৪ নভেম্বর নিহতের স্ত্রী মাফিয়া বেগম বাদী হয়ে মামলা দায়ের করেন।

এদিকে এ হত্যাকাণ্ড ভিন্নখাতে প্রবাহিত করতে বিভিন্ন ভুয়া ফেসবুক আইডি থেকে মিথ্যা প্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে বাদী পক্ষ। ‘News সত্যের সন্ধানে’ নামে একটি ফেসবুক পেজে নিহত মহিউদ্দিনের স্বজনদের বিরুদ্ধে বাড়িঘর লুটের মিথ্যা প্রচারও চালানো হয়। ভিকটিমের পরিবার এ মিথ্যা লুটের অভিযোগ আনার আশঙ্কা আগেই করেছিল। এ আশঙ্কার মধ্যেই গত ১৪ নভেম্বর ২ নম্বর আসামি শাহ আলমের ঘর থেকে জিনিসপত্র সরাতে যান তার আত্মীয়রা। ওই মুহূর্তে ভিকটিমের বাড়িতে অবস্থান করা তদন্ত কর্মকর্তা মেঘনা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নাজির হোসেন সেখানে যান। ঘর থেকে যেসব জিনিসপত্র নিয়ে যাওয়া হয় তিনি তা লিপিবদ্ধ করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন