• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনার মুগার চরে মাদকবিরোধী র‍্যালি শিক্ষার্থী লাঞ্ছনার অভিযোগে যশোর শিক্ষা বোর্ড সচিবের অপসারণ দাবিতে বিক্ষোভ নগরকান্দায় বিএনপির দুই নেতার বিরুদ্ধে ফেক আইডিতে অপপ্রচারের অভিযোগ উখিয়ায় বিজিবির অভিযানে ২ লাখ ইয়াবা উদ্ধার, চোরাকারবারি জয়নাল অধরা ফরিদপুরে ৫ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার, আদালতে এক বছরের কারাদণ্ড কোদালিয়া শহীদনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা শামীম মুন্সীর অ্যাটর্নি জেনারেলের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ পাঁচবিবিতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে নোবিপ্রবি ছাত্রদলের দোয়া ও মিলাদ কালিহাতীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন, পোনা অবমুক্ত ও পুরস্কার বিতরণ

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান, যুবকের আত্মহত্যা

নিজস্ব সংবাদ দাতা / ১৮১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২০
নোয়াখালী, কাঠমিস্ত্রী, ঝুলন্ত, মরদেহ, উদ্ধার, পূর্বপশ্চিমবিডি

২৮ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সোনাইমুড়ীতে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান হওয়ায় অভিমান করে প্রেমিকার বাড়ির সামনে এক যুবক আত্মহত্যা করেছে। শনিবার (২৮ নভেম্বর) দুপুর পৌনে ৩টার পৌরসভার পাপুয়া গ্রাম থেকে পুলিশ ওই যুবকের মরদেহ উদ্ধার করে।

নিহত মো. কাসেম (২৭) ওই গ্রামের তরিক আলী বেপারী বাড়ির মৃত দাইয়া মিয়ার ছেলে।

জানা যায়, সোনাইমুড়ী পৌরসভার কোড়ি মিজি বাড়ির সিরাজ মিয়ার মেয়ে সাথীর আক্তারের ছেলে প্রেমের সম্পর্ক ছিলো একই গ্রামের যুবক কাসেমের সাথে। গত এক মাস আগে কাসেম তার মাকে দিয়ে প্রেমিকার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠায়। এ প্রস্তাব সাথীর পরিবার প্রত্যাখ্যান করলে কাসেম বিভিন্ন সময় আত্মহত্যা করবে বলে হুমকি দেয়।

এক পর্যায়ে শনিবার দুপুর ১২টার দিকে অভিমান করে সাথীদের বাড়ির সামনে সাথীর খালার পরিত্যক্ত বাড়ির আম গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

নিহতের ভাই জানান, তার ভাইয়ের সাথে সাথীর ৪-৫ বছরের প্রেমের সম্পর্ক ছিলো। সে এর আগে ৩-৪ বছর বিদেশে ছিলো। বর্তমানে সে সিএনজি চালাতো। বিদেশ থেকে আসার পর সিএনজি চালিয়ে সাথীর পিছনে অনেক টাকা খরচ করে।

সাথীর মা জিন্নাতুন নেছা জানান, তার মেয়ের সাথে কাসেমের কোনো প্রেমের সম্পর্ক ছিলো না। তবে কাসেমের পরিবার বিয়ের প্রস্তাব পাঠালে তার শিক্ষাগত যোগ্যতা না থাকায় আমরা প্রস্তাব প্রত্যাখ্যান করি। সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.গিয়াস উদ্দিন জানান, বিয়ের প্রস্তাব প্রত্যাখান করায় ওই যুবক আত্মহত্যা করেছে। পরে খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন