• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনার মুগার চরে মাদকবিরোধী র‍্যালি শিক্ষার্থী লাঞ্ছনার অভিযোগে যশোর শিক্ষা বোর্ড সচিবের অপসারণ দাবিতে বিক্ষোভ নগরকান্দায় বিএনপির দুই নেতার বিরুদ্ধে ফেক আইডিতে অপপ্রচারের অভিযোগ উখিয়ায় বিজিবির অভিযানে ২ লাখ ইয়াবা উদ্ধার, চোরাকারবারি জয়নাল অধরা ফরিদপুরে ৫ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার, আদালতে এক বছরের কারাদণ্ড কোদালিয়া শহীদনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা শামীম মুন্সীর অ্যাটর্নি জেনারেলের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ পাঁচবিবিতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে নোবিপ্রবি ছাত্রদলের দোয়া ও মিলাদ কালিহাতীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন, পোনা অবমুক্ত ও পুরস্কার বিতরণ

মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কায় এসআই নিহত

নিজস্ব সংবাদ দাতা / ১৬৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২০

২৮ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

গাজীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শিল্প পুলিশের এসআই মো. সাইফুর রহমান (৫০) নিহত হয়েছেন। এতে এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন।

শনিবার (২৮ নভেম্বর) বিকেলে গাজীপুর সিটি কর্পোরেশনের মোঘরখাল এলাকায় ঢাকা বাইপাস সড়কে এই দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর অবস্থায় সাইফুর রহমানকে গাজীপুর শহীদ তাজউদ্দিন হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

গাজীপুর মেট্টোপলিটন পুলিশের সদর থানার এসআই সাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত এসআই মো. সাইফুর রহমান ঠাকুরগাঁওয়ের সদর থানার কৃষ্টপুর কচুবাড়ী গ্রামের লুৎফর রহমানের ছেলে। তিনি গাজীপুর শিল্পপুলিশে কর্মরত ছিলেন। আহত কনস্টেবলের নাম তৌহিদুর আলম তুহিন।

গাজীপুর মেট্টোপলিটন পুলিশের বাসন থানার এসআই শফিউল আলম ও স্থানীয় সূত্রে জানা গেছে, এসআই সাইফুর রহমান ও কনস্টেবল তৌহিদুর আলম তুহিন মোটরসাইকেলযোগে গাজীপুর শিল্পপুলিশ লাইনে যাচ্ছিলেন। পথে বিকেল পৌনে ৫টার দিকে মোগরখাল এলাকায় পৌঁছলে একটি কাভার্ডভ্যান তাদের মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে তারা সড়কে ছিটকে পড়েন। সাইফুর রহমান বুকে এবং তুহিন হাতে আঘাত পান। এ সময় পুলিশ এবং আশপাশের লোকজন তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় সাইফুর রহমান মারা যায়। আহত তুহিন ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এসআই শফিউল আলম জানান, কাভার্ডভ্যান জব্দ, এর চালক আরিফ (২০) ও সহযোগী আমজাদ হোসেনকে (১৯) আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন