• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কুমার নদে গোসল করতে নেমে নিখোঁজ, ১২ ঘণ্টা পর পাউচা মাতুব্বরের মরদেহ উদ্ধার অপহরণের শিকার ১৪ বছর বয়সী কিশোরী উদ্ধার, গ্রেপ্তার ১ মনপুরায় কুখ্যাত ‘স্বপন বাহিনী’র দুই সহযোগী কোস্ট গার্ডের হাতে আটক নওগাঁর সাপাহারে সাদিয়া নামে নারী নিখোঁজ অসহনীয় লোডশেডিং ও দ্রব্যমূল্য বৃদ্ধিতে মানুষ দিশেহারা ৭ এএসপি ও ৪৯ পুলিশ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর বালুঘাটের ঘটনার পর ত্রিশালের ইউএনও আরাফাত সিদ্দিকীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি গাজীপুর সাফারি পার্কে হাতির মৃত্যু পত্নীতলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক আটক উন্নয়নের অঙ্গীকার নিয়ে কাইচাইল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী হওয়ার ঘোষণা ফয়েজ মাতুব্বরের

রাজধানীতে শীতের অনুভূতি বাড়ছে

নিজস্ব সংবাদ দাতা / ১৮১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০

৫ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

শীতের মৌসুম শুরু হলেও রাজধানীতে এর তেমন অনুভূতি গত কয়েকদিনে পাওয়া যায়নি। তবে আজ ভোর থেকেই রাজধানীতে কিছুটা শীতের আবহ দেখা গেছে। শিশিরে ভিজেছে লতাপাতা, বইছে হিমেল হাওয়া। শীতের শুরুর পর দেশের অনেক জায়গায় এমন আবহ নিত্যসঙ্গী হলেও রাজধানী ঢাকায় এবারই প্রথম। সেই সাথে কিছুটা বেড়েছে শীতের অনুভূতি।

আজ ভোর থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত হালকা কুয়াশায় আচ্ছন্ন ঢাকা। কখনও সূর্যের দেখা মিলছে, কখনও মিলছে না। আর মিললেও কখনও থাকছে না তেজ।

ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ২৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে ভোর ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ শুষ্ক থাকতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন