• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

আফগানিস্তানে বন্দুক হামলায় নারী সাংবাদিক নিহত

নিজস্ব সংবাদ দাতা / ১৯১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০

১০ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

আফগানিস্তানে বন্দুক হামলায় এক নারী সাংবাদিক নিহত হয়েছেন। মালালা মাইওয়ান্দ নামের ওই সাংবাদিক বৃহস্পতিবার জালালাবাদে তার কর্মস্থলে যাচ্ছিলেন। এই সময় হামলায় তার গাড়িচালকও নিহত হয়েছেন।

তাৎক্ষনিকভাবে কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

বিবিসি জানিয়েছে, মাইওয়ান্দ ইনিকাস টিভি ও রেডিওতে কাজ করতেন। তিনি নাগরিক সমাজের কর্মীও ছিলেন। তার মাও অধিকার কর্মী ছিলেন। পাঁচ বছর আগে বন্দুক হামলায় নিহত হন তিনি।

প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খোগিয়ানি জানিয়েছেন, মাইওয়ান্দ যখন কর্মস্থলে যাচ্ছিলেন তখন তার গাড়ির ওপর হামলা চালায় অজ্ঞাত বন্দুকধারী। হামলার পরপর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় হামলাকারী।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন