ঢাকা   ০২:০০:২৭ এএম, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নভেম্বরে ঢাকায় আসছেন জাতিসংঘের প্রতিনিধি জাতিসংঘ মানবাধিকার পরিষদের উপদেষ্টা হলেন সুফিউর রহমান এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী ড্রেনেজ ছাড়া আর রাস্তা নয়, তিন বছরে রাস্তা নষ্ট হলে ঠিক করবেন ঠিকাদার রোহিঙ্গারা অধিকার চায়, দান নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী নদী শাসনে আধুনিক প্রযুক্তি ও গবেষণালব্ধ অভিজ্ঞতা কাজে লাগানোর তাগিদ বিনামূল্যের পাঠ্যবইয়ে ২৫২ কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের অভিযোগে দুদকের অভিযান আয় কমলেও সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ কুমিল্লায় ‘খ’ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ওসি মেঘনা থানার শহীদুল ইসলাম

ভারতে বাংলাদেশি তরুণীর লিভ টুগেদার, অতঃপর পচেগলে যাওয়া মৃতদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : Thursday, December 17, 2020,
  • 220 Time View

১৭ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

ভারতের মুম্বাইয়ের একটি ফ্ল্যাট থেকে লিপি সাগর শেখ ওরফে রিনা শেখ নামে এক বাংলাদেশি তরুণীর পচেগলে যাওয়া মৃতদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। তাকে হত্যার অভিযোগে বাংলাদেশি এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

হত্যার প্রায় তিন সপ্তাহ পর লাশটি উদ্ধার করা হয়। পুলিশের দাবি, রিনা তার প্রেমিকের সঙ্গে লিভ টুগেদার করছিলেন। তিনিও বাংলাদেশি। রিনাকে হত্যার পর লাশ বাসার ভিতর রেখে বাইরে থেকে তালা আটকে দেয় ওই প্রেমিক। অবশ্য, পুলিশ বাংলাদেশি ওই প্রেমিককে গ্রেপ্তার করেছে। খবর মুম্বাই মিরর, মিড-ডে ও দ্য হোম নিউজের।

প্রতিবেদনে বলা হয়েছে, রিনা ও তার প্রেমিক যুবক (নাম জানা যায়নি) দুজনই ছিলেন অবৈধ অভিবাসী। কিন্তু অন্য পুরুষের সঙ্গে রিনার সম্পর্ক থাকার সন্দেহে তার প্রেমিক তাকে হত্যা করে।

জানা গেছে, ঘটনাটি ঘটেছে নাভি মুম্বাইয়ে। সেখানকার কালামবোলি এলাকায় রিনা অন্য দুই বাংলাদেশি নারীর সঙ্গে একই বাসায় বসবাস করছিলেন। কিন্তু করোনাভাইরাস পরিস্থিতিতে তারা কর্মহীন হয়ে পড়েন। এ অবস্থায় অন্য দুই নারী বাংলাদেশে চলে আসেন। তারা নাভি মুম্বাইয়ে সেবাখাতে কাজ করতেন। তারা দেশে ফিরে আসার পর রিনা ও তার প্রেমিক শুরু করেন লিভ টুগেদার। একই বাসায়, একই ছাদের নিচে বিবাহ ছাড়াই বসবাস শুরু করেন রিনা ও তার প্রেমিক।

সম্প্রতি বাংলাদেশি ওই দুই নারী আবার মুম্বাই ফিরে যান নতুন কাজ পাওয়ার আশায়। তারা বাসায় ফিরেই দেখতে পান দরজার বাইরে থেকে তালা দেওয়া। রিনাকে ফোন করেন। কিন্তু তার ফোন তখন বন্ধ ছিল। এ অবস্থায় তারা যোগাযোগ করেন বাড়ির মালিকের সঙ্গে। তার কাছে চাবি চান। কিন্তু রিনা শেখ সেখানে বসবাস করছিলেন বলে ওই বাসার চাবি বাড়িওয়ালার কাছে ছিল না। এ অবস্থায় তারা বাড়িটির ব্রোকারের সঙ্গে যোগাযোগ করেন। তাদের কাছে দরজা খোলার বিকল্প চাবি ছিল। ইতোমধ্যে যোগাযোগ করা হয় পুলিশে। পুলিশ গিয়ে দরজা খুলে দেখতে পায় রিনা শেখের অর্ধগলিত লাশ।

পুলিশ ওই প্রেমিককে গ্রেপ্তার করেছে। এরপর জিজ্ঞাসাবাদে তিনি রিনার সঙ্গে প্রেমের বিষয়টি স্বীকার করেছেন।

পুলিশ জানায়, জিজ্ঞাবাসাবাদে তিনি জানান- রিনা প্রেমের নামে তার সঙ্গে প্রতারণা করছিল। তার অন্য একটি সম্পর্ক ছিল। তাই রাগে ক্ষোভে তাকে গলা টিপে ধরে হত্যা করে দরজায় তালা দিয়ে পালিয়ে যান তিনি।

এদিকে অন্য দুই নারী অবৈধভাবে ভারতে অবস্থান করার কারণে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিয়েছে স্থানীয় পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি