• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, জব্দ ১৫ লাখ টাকার চোরাই পণ্য শিশুমৃত্যুর পর ময়নাতদন্ত হয়নি, উঠছে প্রশ্ন মেঘনা-তিতাস উপজেলার চরের জমি দ্বন্দ্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ জরুরি, হতে পারে হতাহত জিয়া শিশু কিশোর মেলার গাজীপুর মহানগর কমিটির অনুমোদন মৌলভীবাজার থেকে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তৃতীয় ধাপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রম্য: বিদ্যুৎহীন আলোর দেশে জুন ক্লোজিং দুই দশক ধরে সওজের জমি দখল করে ৭০ দোকান নির্মাণ, কোটি টাকার বাণিজ্য! কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও বৃত্তি প্রদান চাহিদা ১২ মেলে ৫-৬ মেগাওয়াট : অন্ধকারে মেঘনা

বাংলাদেশ-ভারতের মধ্যে আন্তঃসীমান্ত হাতি সংরক্ষণ বিষয়ে প্রটোকল স্বাক্ষর

নিজস্ব সংবাদ দাতা / ১৭৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০

১৭ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তঃসীমান্ত হাতি সংরক্ষণ বিষয়ে এক প্রটোকল স্বাক্ষরিত হয়েছে৷

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই চুক্তি স্বাক্ষরিত হয়। এসময় বাংলাদেশ ও ভারতের পক্ষে প্রটোকলে স্বাক্ষর করেন যথাক্রমে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব জিয়াউল হাসান এনডিসি ও বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

প্রটোকল স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন, বাণিজ্য সচিব মো. জাফর উদ্দীন এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপ-সচিব দীপক কুমার চক্রবর্তী প্রমুখ।

দু’দেশের মধ্যে সম্পাদিত এই প্রটোকলের মাধ্যমে আন্তঃসীমান্ত হাতির চলাচল নির্বিঘ্ন হবে এবং হাতি সংরক্ষণ কার্যক্রম সহজতর হবে। এছাড়াও হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে এই প্রটোকল স্বাক্ষর কার্যকর ভূমিকা পালনে সহায়ক হবে।

উল্লেখ্য, বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী পর্যায়ে অনুষ্ঠিত ভার্চুয়াল সামিট উপলক্ষে মোট ৭টি চুক্তি/সমঝোতা স্মারক/প্রটোকল স্বাক্ষরিত হয়। এরই অংশ হিসেবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সংশ্লিষ্ট এই প্রটোকলটিও স্বাক্ষরিত হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন