• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
৫ আগস্টের বিজয়—গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে এক ঐতিহাসিক মাইলফলক ৫ আগস্টের বিজয়—গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে এক ঐতিহাসিক মাইলফলক মেঘনায় গণরায় বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিল-সমাবেশ বাকেরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা উখিয়ায় জামায়াতের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জয়পুরহাটে ১১ দলের গণমিছিল ও সমাবেশ ৫ আগস্ট উপলক্ষে কাইচাইল ইউনিয়ন বিএনপির বিজয় মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রদ্ধা, স্মরণ ও অঙ্গীকারে নোবিপ্রবিতে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে ত্রিশালে আহত যোদ্ধা ও নিহত পরিবারের সদস্যদের সংবর্ধনা মেঘনায় যথাযোগ্য মর্যাদায় গণঅভ্যুত্থান দিবস পালিত

অ্যাসেব নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ

নিজস্ব সংবাদ দাতা / ২৪২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০

২১ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,এস এম রাজু :

রাজধানীর তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দর রোডে অবস্থিত থাই চি চাইনিজ রেস্টুরেন্টে অ্যাসোসিয়েশন অব শ্যাডো এডুকেশন বাংলাদেশ ( অ্যাসেব) এর নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে।

সোমবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় এক বর্ণাঢ্য অনুষ্ঠান ও সারাদেশের থানা ইউনিটের সভাপতি এবং সাধারণ সম্পাদকের উপস্থিতির মধ্য দিয়ে শপথ গ্রহণ করেন অ্যাসোসিয়েশন অব শ্যাডো এডুকেশন বাংলাদেশ ( অ্যাসেব) এর নেতৃবৃন্দ।

অ্যাসোসিয়েশন অব শ্যাডো এডুকেশন বাংলাদেশ ( অ্যাসেব) এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় , নির্বাচিত সভাপতি কামাল পাটোয়ারী,সিনিয়র সহ—সভাপতি আকমল হোসেন,সাধারণ সম্পাদক তাহমিমা এত মিতুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ সরকার, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ, অর্থ সম্পাদক ফিরোজ আহমেদ, দপ্তর সম্পাদক মুরতাজা আমান, আইন সম্পাদক এ কে এম মাহবুব উল্লাহ কবির ও প্রচার সম্পাদক পদে মাইন উদ্দিন চৌধূরী সহ মোট ৯ জন সদস্য শপথ গ্রহণ করেন।

অ্যাসেব এর নির্বাচন পরিচালনাকারী প্রধান নির্বাচন কমিশনার মাহাবুবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কমিটির ৯ জন সদস্যকে শপথ বাক্য পাঠ করান। এতে সারাদেশের স্বনামধন্য বেশ কয়েকজন কোচিং পরিচালক অর্থাৎ অ্যাসেব এর সদস্যসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর বিজয়ীদের ফলাফল ঘোষণা করে নির্বাচন পরিচালনাকারী কমিশন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন