• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ফেসবুকে মানহানিকর মিথ্যা তথ্য ছড়ানো ঠেকাতে সরকারকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে নজরুলের ৫৭ কোটি টাকার সম্পদ ক্রোক, আরও মামলা তারেক রহমান: মানুষের হৃদয়ের কথা বলেন ডাকাতি ও মাদক মামলার ৪ আসামিকে আদালতে প্রেরণ চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৫২৪ পুলিশ-ম্যাজিস্ট্রেসি সমন্বয় জোরদারে আলোচনা সভা মেঘনায় ৩০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার দাউদকান্দি ও মেঘনায় জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা বরদাশত করা হবে না : ড.খন্দকার মারুফ ভাওরখোলা ইউনিয়নকে  মডেল ইউনিয়ন গড়তে চাই’ —মো. আব্দুল মতিন জনপ্রতিনিধিত্ব মানে মানুষের আমানত: দলীয় সমর্থন শতভাগ আশাবাদী

স্বস্তিকাকে পাওয়ার আগেই সরে দাঁড়ালেন সৈকত নাসির

নিজস্ব সংবাদ দাতা / ৩০৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০

২১ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

‘দেশা দ্য লিডার’ খ্যাত পরিচালক সৈকত নাসির ‘গুলশানের চামেলী’ নামে একটি সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিলেন। এরই মধ্যে এর পোস্টারও প্রকাশ করেছেন তিনি। এতে ওপার বাংলার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জিকে নায়িকা হিসেবে নেওয়ার কথা ছিল। কিন্তু স্বস্তিকাকে পাওয়ার আগেই সিনেমা থেকে সরে দাঁড়ালেন পরিচালক নিজেই।

সিনেমা থেকে সরে দাঁড়ানোর কারণ ব্যাখ্যা করে সৈকত নাসির বলেন, শিডিউল জটিলতার কারণে ‘গুলশানের চামিলী’ সিনেমা আমি নির্মাণ করতে পারছি না। প্রযোজক ইকবাল ভাইকে বিষয়টি জানিয়েছি। আমাদের দুজনের সহমতে কাজটি ছেড়েছি। তিনি ব্যাপারটি মেনে নিয়েছেন। পরবর্তীতে এর পরিচালনায় যে আসবেন তার জন্য শুভ কামনা রইলো।

চলতি বছরের জানুয়ারিতে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা ছিল। পতিতার জীবনের গল্প নিয়ে গড়ে উঠেছে এ সিনেমার কাহিনি। যে বিনা অপরাধে শাস্তি পায়। তিনিই এই সিনেমার নায়ক আবার খলনায়ক। সবচেয়ে বড় বিষয় এ সিনেমায় কোনো নায়ক নেই! নায়িকা প্রধান গল্পের সিনেমাটির চিত্রনাট্য রচনা করেছেন আবদুল্লাহ জহির বাবু্।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন