• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে আলোচনা সভা ও দোয়া জয়পুরহাটে তরুণ ক্রিকেটারদের উৎসাহিত করতে জার্সি বিতরণ জয়পুরহাট সরকারি কলেজে জুলাই-আগস্ট শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন দেশ নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সংসদ উপনেতার পদে নতুন মুখ, নাকি এবারও শূন্য? তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ঘিরে তুঙ্গে কূটনৈতিক তৎপরতা শিক্ষকদের অশ্রু মুছতে ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে দোয়া ও দুঃস্থদের খাবার বিতরণ পুত্রবধূর বিরুদ্ধে চাচা শাশুড়ির মুখে ফুটন্ত পানি ঢেলে দেওয়ার অভিযোগ ১৫ আগস্ট ঘিরে যশোরে হাই অ্যালার্ট, ছয়টি পয়েন্টে চলছে তল্লাশি

চলন্ত বাসে ধর্ষণচেষ্টা: চালকের সহযোগী গ্রেপ্তার

নিজস্ব সংবাদ দাতা / ১৯০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০

২৮ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, সুনামগঞ্জ প্রতিনিধি:

সিলেট থেকে দিরাইগামী বাসে এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনায় বাসচালকের সহযোগী রশিদ আহাম্মেদকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে গোবিন্দগঞ্জ থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তাকে গ্রেপ্তার করে।

এ তথ‌্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সুনামগঞ্জ পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

এর আগে শনিবার (২৬ ডিসেম্বর) রাতে ভুক্তভোগী তরুণীর বাবা বাদী হয়ে বাসের চালক, বাসচালকের সহযোগীসহ অজ্ঞাতনামা তিনজনের বিরুদ্ধে মামলা করেন।

জানা গেছে, শনিবার সন্ধ্যায় সিলেট থেকে ছেড়ে আসা দিরাইগামী একটি যাত্রীবাহী বাসে করে (সিলেট জ-১১০৭২৩) আসছিলেন ওই কলেজছাত্রী। দিরাই পৌরশহরের সুজানগর এলাকায় আসার পর তিনি ছাড়া বাকি যাত্রীরা নেমে যান। কোনো যাত্রী না থাকায় বাসের চালক ও সহযোগী মিলে তাকে উত‌্যক্ত করার এক পর্যায়ে ধর্ষণের চেষ্টা করে।

সম্ভ্রম বাঁচতে একপর্যায়ে চলন্ত বাস থেকে লাফ দিয়ে সড়কের পাশে পড়ে যান ওই শিক্ষার্থী। গ্রামবাসী আহত অবস্থায় তাকে উদ্ধার করে দিরাই হাসপাতালে নিয়ে গেলে রাতেই চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিককেল কলেজ হাসপাতালে পাঠান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন