• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঢাকার নবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন কমিটিকে শোকজ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে স্থানীয় যুবককে গুলি, এলাকায় আতঙ্ক ভোলায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা যশোরে পুকুরে ডুবে তিন স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু জয়পুরহাট সরকারি কলেজে অকৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা শ্রীপুরে কথিত মোবাইল সাংবাদিকতার নামে হয়রানি বন্ধ হোক তারেক জিয়া পরিষদের ভোলা জেলা শাখার ২২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এপিএসসির উপদেষ্টা মনোনীত শামীমা পারভিন

রংপুরে গৃহবধূকে গণধর্ষণ, গ্রেপ্তার ৪

নিজস্ব সংবাদ দাতা / ১৭৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১ জানুয়ারি, ২০২১

০১ জানুয়ারী ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

রংপুরের কাউনিয়া উপজেলা বেইলী ব্রীজ এলাকায় মোবাইল কল দিয়ে ডেকে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে একজন এখনও পলাতক রয়েছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) এ ঘটনায় ওই গৃহবধূ নিজেই বাদী হয়ে সাজুসহ ৫ জনের নামে নারী ও মিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, রংপুর নগরীর এক গৃহবধূ কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় শ্বশুরবাড়িতে থাকতেন। ওই গৃহবধূর সাথে দূরসম্পর্কের আত্মীয় হিসেবে পূর্ব পরিচয় ছিলো রংপুরের কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের পূর্বচানঘাট এলাকার সাজু মিয়ার।

গত বুধবার ওই গৃহবধূ তার বাবার বাড়িতে জরুরি কাজে রংপুরে যান। এসময় অভিযুক্ত সাজু তাকে কল করে দেখা করতে বলে। সন্ধ্যার দিকে বাস থেকে নেমে বেইলী ব্রিজ এলাকায় নেমে সাজুর সাথে দেখা করেন তিনি। এরপর কথা আছে বলে বেইলী ব্রিজের পাশে একটি ফাঁকা জায়গায় নিয়ে অপর ৪ সহযোগীসহ ওই গৃহবধূকে ধর্ষণ করে সে। পরে ওই নারীকে ফেলে রেখে পালিয়ে যায় তারা। গুরুতর অসুস্থ অবস্থায় ওই গৃহবধূ স্থানীয়দের কাছে এসে ঘটনাটি জানিয়ে ৯৯৯ এ ফোন দিলে কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে অভিযান চালিয়ে অভিযুক্ত সাজুসহ রাজু আহমেদ, আহসান কবির সোহান, শুভ মিয়াসহ ৪ জনকে গ্রেপ্তার করে। এদের প্রত্যেকের বাড়ি কাউনিয়া উপজেলার বেইলী ব্রিজ এলাকায়।

এ বিষয়ে ওসি মাসুমুর রহমান জানান, ওই গৃহবধূকে মেডিকেল পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। গ্রেপ্তার ৪ আসামিকে আদালতে পাঠানো হয়েছে। অপর পলাতক আসামিকে গ্রেপ্তার করার অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন