• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
জয়পুরহাটে তরুণ ক্রিকেটারদের উৎসাহিত করতে জার্সি বিতরণ জয়পুরহাট সরকারি কলেজে জুলাই-আগস্ট শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন দেশ নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সংসদ উপনেতার পদে নতুন মুখ, নাকি এবারও শূন্য? তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ঘিরে তুঙ্গে কূটনৈতিক তৎপরতা শিক্ষকদের অশ্রু মুছতে ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে দোয়া ও দুঃস্থদের খাবার বিতরণ পুত্রবধূর বিরুদ্ধে চাচা শাশুড়ির মুখে ফুটন্ত পানি ঢেলে দেওয়ার অভিযোগ ১৫ আগস্ট ঘিরে যশোরে হাই অ্যালার্ট, ছয়টি পয়েন্টে চলছে তল্লাশি সামিট এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু

মেঘনায় এসপি’র নির্দেশে নদীপথকে সুরক্ষিত করতে পুলিশের অভিযান

নিজস্ব সংবাদ দাতা / ২১৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৩ জানুয়ারি, ২০২১

১৩ জানুয়ারী ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, মেঘনা প্রতিনিধি : কুমিল্লার মেঘনা উপজেলায় নবাগত পুলিশ সুপার (এসপি)মোঃ ফারুক আহমেদ বিপিএম বার এর নির্দেশে মেঘনা – কাঠালিয়া নদীতে অবৈধ ঝোপ, চাদাবাজী, চুরি, ডাকাতি, সহ বিভিন্ন অপকর্ম ঠেকাতে পুলিশের অভিযান। আজ বুধবার সকাল থেকে নদী পথে সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ ফজলুল করিম ও ওসি আবদুল মজিদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, রাধানগর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল বাতেন, লুটের চর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সানাউল্লাহ শিকদার সহ মেঘনা থানার পুলিশ টিম। এ বিষয়ে মেঘনা থানা অফিসার ইনচার্জ আবদুল মজিদের নিকট জানতে চাইলে তিনি বলেন আমাদের নবাগত এসপি মহোদয়ের সন্ত্রাস, চাদাবাজ, ও মাদক মুক্ত কুমিল্লা গড়ার যে লক্ষ্য তারই অংশ হিসেবে আজকের এই অভিযান এটা অব্যাহত থাকবে। কাউকে আটক করতে পেরেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন আজ আমরা নদী পথে কোন কোন স্পটে এ ধরনের কর্মকাণ্ড গুলো হয় সরেজমিনে তা নিশ্চিত করেছি আগামী দিনে আমাদের মত করে তাদের গ্রেফতার চেষ্টা চালিয়ে যাবো এবং এ ধরনের কর্মকাণ্ড যেন না ঘটে সে ব্যবস্থা নিবো।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন