ঢাকা   ১০:৪০:০২ এএম, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ধানের শীষে ভোট দিয়ে দাউদকান্দি পৌরসভার উন্নয়নে অংশ নিন : ড. খন্দকার মারুফ

Reporter Name
  • Update Time : Sunday, February 7, 2021,
  • 237 Time View
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

৭ ফেব্রুয়ারি  ২০২১, বিন্দুবাংলা  টিভি . কম, স্টাফ রিপোর্টার  :

‘ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে
দাউদকান্দি পৌরসভার উন্নয়নে
অংশ নিন’! পৌরবাসীর কাংখিত উন্নয়নের জন্য ১৪ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষের মেয়র প্রার্থী নূর মোহাম্মদ সেলিম সরকার এবং কাউন্সিলর প্রার্থীদের বিপুলভোটে বিজয়ী করতে এই উদাত্ত জানিয়েছেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড.খন্দকার মারুফ হোসেন!
আজ রোববার দাউদকান্দি পৌরসভার ৫ ও ৬নং ওয়ার্ডে দিনভর বিএনপি মনোনীত মেয়র প্রার্থী নূর মোহাম্মদ সেলিম সরকার ও কাউন্সিলর প্রার্থীদের সমর্থনে গণসংযোগকালে বিভিন্ন স্পটে স্বতঃস্ফূর্ত জনগণের উদ্দেশে বক্তৃতাকালে তিনি এইসব কথা বলেন ।

ড. মারুফ বলেন,সরকারের দুঃশাসন ও গণতন্ত্রহীনতার কারণে দেশের মানুষ অবর্ণনীয় কষ্ট পাচ্ছে। এই সরকারের গণতন্ত্রের প্রতি সামান্যতম শ্রদ্ধাবোধ নেই। তারা জনগণকেও বিশ্বাস করে না। বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচনই সুষ্ঠু,নিরপেক্ষ হচ্ছে না। আমরা আন্দোলনের অংশ হিসাবে পৌর নির্বাচনে অংশ নিচ্ছি। তিন ধাপে অনুষ্ঠিত পৌর নির্বাচনও অংশগ্রহণমূলক হয়নি। আ.লীগের নেতারা প্রশাসনের প্রত্যক্ষ সহযোগিতায় জোরপূর্বক ভোটকেন্দ্র দখল করছে। জাতীয় নির্বাচনের মতো পৌরসভা নির্বাচনেও একই ধরনের কুকাজ করে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ফলে জনগণ হতাশ, তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারছে না।
ড.মারুফ বলেন,দেশে সুশাসনের অভাবে সর্বত্র আওয়ামী লীগ নেতা-কর্মীদের দূর্নীতি,জুলুম-নিপীড়ন অবাধে চলছে। জনমনে চরম অস্থিরতা ও অশান্তি বিরাজ করছে।
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি করে বলেন, দাউদকান্দিতে বিএনপি প্রার্থীদের পক্ষে এখন গাজোয়ার সৃষ্টি হয়েছে। ভোটারগণ ভোট দিতে চায়। তারা ধানের শীষকে বিজয়ী। জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারলে ধানের শীষের প্রার্থী বিপুল ভোটের ব্যবধানে জয়ী হবে।
ড.মারুফ বলেন, দাউদকান্দি পৌরসভার প্রতিষ্ঠাতা দেশবরেণ্য সিনিয়র রাজনীতিক ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের স্বপ্নপূরণের লক্ষ্যে মেয়র প্রার্থী নূর মো. সেলিম সরকার এবং কাউন্সিলর প্রার্থীদের বিপুলভোটে নির্বাচিত করার জন্য দলীয় নেতা-কর্মীসহ সকল শ্রেণী-পেশার ভোটারদের প্রতি উদাত্ত আহবান জানান।
এই সময় স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি