• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

ঠাকুরগাঁওয়ে করোনার টিকা নিলেন এমপি রমেশ চন্দ্র সেন

নিজস্ব সংবাদ দাতা / ১৭২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৮ ফেব্রুয়ারি, ২০২১

৭ ফেব্রুয়ারি  ২০২১, বিন্দুবাংলা  টিভি. কম,

মোঃ আকতারুল ইসলাম আক্তার ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে প্রথম দিনে করোনা ভাইরাসের টিকা নিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।

রোববার আধুনিক সদর হাসপাতালে করোনা ভাইরাসের টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি প্রথম টিকা গ্রহন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন, এমপি পত্নী অঞ্জলী রানী সেন, জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম, অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) নূর কুতুবুল আলম, সিভিল সার্জন ডা. মাহাফুজুর রহমান সরকার, পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, রাষ্ট্রপক্ষের আইনজীবী এ্যাড. শেখর কুমার রায়, সদর উপজেলা নিবাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, সদর থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম, সাপ্তাহিক সংগ্রামী বাংলার সম্পাদক আব্দুল লতিফ প্রমুখ।

বক্তব্যে রমেশ চন্দ্র সেন বলেন, অনেক বড় বড় দেশ এখনো ভ্যাকসিন পায়নি। আমরা ভাগ্যবান যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজ আমরা ভ্যাকসিন পাচ্ছি। অনেকেই টিকা নিয়ে বিভিন্ন ধরনের গুজব ছড়িয়েছে। এতে অনেকই আতংকে রয়েছে। আতংকিত হওয়ার কিছু নেই। আমি আজ নিজেই প্রথমে এই ভ্যাকসিন নিয়েছি। যার কারন হলো সাধারণ জনগন বুঝে উঠুক যে করোনার ভ্যাকসিন নিয়ে যা গুজব উঠছে তা সত্য নয়।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, এখন পর্যন্ত জেলায় মোট রেজিস্ট্রেশন হয়েছে ৩ হাজার ২১৫ জনের। এর মধ্যে সদর উপজেলায় ১ হাজার ৫৬৩ জন, বালীয়াডাঙ্গী উপজেলা ৭১০ জন, পীরগঞ্জ ৩৮৫ জন, রানীশংকৈল ৩২৬ জন ও হরিপুর ২২১ জন। এর মধ্যে ৫৪৮ জনকে এসএমএস দেয়া হয়েছে। প্রথম দিনে সদরে ১৫০জন, রানীশকৈলে ১৯০ জন, পীরগঞ্জে ৮৩, বালিয়াডাঙ্গীতে ৭০জন এবং হরিপুরে ৫৫ জনকে টিকা প্রদান করা হবে।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন